Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ইলিশা নদীতে বাল্কহেড থামিয়ে চাঁদাবাজি, হাতেনাতে আটক দুজন

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:৩৩
শেয়ার করুন:
ইলিশা নদীতে বাল্কহেড থামিয়ে চাঁদাবাজি, হাতেনাতে আটক দুজন

ইলিশা নদীতে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করেছে নৌ পুলিশ। ছবি: সংগৃহীত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সাদেকপুর এলাকায় ইলিশা নদীতে বাল্কহেড থামিয়ে চাঁদা আদায়ের সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে কালিগঞ্জ নৌ পুলিশ। সোমবার বেলা পৌনে ১২টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন ভোলা জেলার ইলিশা এলাকার কালুপুর গ্রামের শাহাবুদ্দিন বেপারীর ছেলে মো. সজিব বেপারী (২৮) এবং সিদ্দিক মাঝির ছেলে মো. মাইন উদ্দিন মাঝি (৩৫)।

নৌ পুলিশ বলছে, পণ্যবাহী জাহাজ ও বাল্কহেড থামিয়ে নিয়মিত চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে ইলিশা নদীর সাদেকপুর এলাকায় চালানো হয় বিশেষ অভিযান। এ সময় নদীর মাঝখানে একটি বাল্কহেড থামিয়ে চাঁদা আদায়ের সময় ওই দুজনকে আটক করা হয়।

চাঁদাবাজির শিকার বাল্কহেডের সুকানি আলম জানান, চট্টগ্রাম ও ভোলা থেকে ঢাকাগামী পণ্যবাহী জাহাজ চলাচলের অন্যতম রুট মেহেন্দিগঞ্জ। তবে দিনের বেলা ও রাতের অন্ধকারে একটি চক্র স্পিডবোট ও ট্রলার নিয়ে জাহাজ থামিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে।

‘চাঁদা না দিলে তারা স্টাফদের মারধর করে ব্যক্তিগত ব্যবহারের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। নিয়মিত যাতায়াত করতে হয় বলে অনেকটা বাধ্য হয়েই চাঁদা দিতে হয়।’

নৌ পুলিশের অভিযানে দুই চাঁদাবাজ আটক হওয়ায় নদীপথে চলাচলকারী বাল্কহেড মালিক ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নৌপথ নিরাপদ রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এনামুল হক আগামীর সময়কে জানান, ‘আটক দুজনের বিরুদ্ধে বাল্কহেডের সুকানি আলম বাদী হয়ে চাঁদাবাজির মামলা করেছেন। নদীপথে সব ধরনের চাঁদাবাজি, দস্যুতা ও হয়রানি বন্ধে নৌ পুলিশের কঠোর ও আকস্মিক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। আমরা নৌপথ নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’

বরিশালচাঁদাবাজিনৌ পুলিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত