Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রশিক্ষণে ভরা কর্মসংস্থানে খরা

আহসান হাবিব, চাঁপাইনবাবগঞ্জ
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৩
শেয়ার করুন:
প্রশিক্ষণে ভরা কর্মসংস্থানে খরা

গ্রাফিকস: আগামীর সময়

প্রশিক্ষণ হচ্ছে একের পর এক। অংশ নিচ্ছেন শত শত নারী-পুরুষ। দেওয়া হচ্ছে সনদ, ভাতা ও বিভিন্ন সুযোগ-সুবিধা। সরকারি অর্থও ব্যয় হচ্ছে লাখ লাখ। কিন্তু প্রশিক্ষণ শেষে কতজনের কর্মসংস্থান হয়েছে, কতজন হয়েছেন উদ্যোক্তা, বদলেছে কত মানুষের জীবিকা— সেই হিসাব অস্পষ্ট। প্রশিক্ষণের আয়োজন বাড়লেও এর সুফল পৌঁছাচ্ছে কত মানুষের জীবনে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলায় সরকারি বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম ঘিরে এমন প্রশ্নই সামনে এসেছে।

কৃষিবিষয়ক বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের তথ্য অনুযায়ী, গত দেড় বছরে শুধু শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসের অধীন বিভিন্ন প্রকল্পে ৪২টি ব্যাচে প্রশিক্ষণ নিয়েছেন ১ হাজার ২৬০ জন। সদর উপজেলায়ও বিভিন্ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ পেয়েছেন প্রায় ২০০ জন। সব মিলিয়ে দুই উপজেলায় প্রশিক্ষণার্থীর সংখ্যা প্রায় দেড় হাজার।

শিবগঞ্জে প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে বিভিন্ন প্রকল্পের অধীনে। এর মধ্যে এসএসিপি রেইন প্রকল্পে তরুণ-তরুণীদের ব্যক্তিগত মডেল খামার তৈরি, নারীদের হোমস্টেড মডেল ফার্ম, জলবায়ুসহিষ্ণু কৃষি, পুষ্টিবাগান, খাদ্যনিরাপত্তা ও পুষ্টি এবং নারী কৃষকদের স্বাস্থ্য, পুষ্টি ও রান্নার পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসব কার্যক্রমে একাধিক ব্যাচে ৩০ জন করে অংশ নিয়েছেন। এ ছাড়া চরাঞ্চলে আধুনিক কৃষি সম্প্রসারণ, উত্তম কৃষিচর্চা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপরও প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

সদর উপজেলায় রপ্তানিযোগ্য আম উৎপাদন, চরাঞ্চলে আধুনিক কৃষিপ্রযুক্তি সম্প্রসারণ, বিসিআরএল ও গেইন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ হয়েছে। এর মধ্যে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পে তিন ব্যাচে ৯০, চরাঞ্চলে আধুনিক কৃষিপ্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পে ৩০, বিসিআরএল প্রকল্পে ২৫ এবং গেইন প্রকল্পে ৬০ জন প্রশিক্ষণ নিয়েছেন।

স্থানীয় পর্যায়ে পাওয়া তথ্য অনুযায়ী, গত দেড় বছরে শিবগঞ্জে বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেওয়া ব্যক্তিদের একটি অংশ একাধিকবার প্রশিক্ষণ নিয়েছেন। দাবি করা হচ্ছে, অন্তত ৫০০ জন একাধিক প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

অন্যদিকে, প্রশিক্ষণের পেছনে সরকারি অর্থ ব্যয়ের পরিমাণও কম নয়। প্রাথমিক হিসাব অনুযায়ী, শিবগঞ্জে প্রশিক্ষণার্থীদের খাবার ও যাতায়াত ভাতা বাবদ জনপ্রতি গড়ে ৭০০ টাকা হিসাবে ব্যয় হয়েছে প্রায় ৮ লাখ ৮২ হাজার টাকা। এর সঙ্গে প্রশিক্ষকদের সম্মানী, প্রশিক্ষণ আয়োজন ও অন্যান্য খরচ যুক্ত হলে মোট ব্যয় আরও বাড়বে। কোনো কোনো প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ৪-৫ হাজার টাকা পর্যন্ত দেওয়ার তথ্যও পাওয়া গেছে।

আরও পড়ুন

সাইকেল চালিয়ে হিমালয়ের চূড়ায় বীর কুমার

২৯ নভেম্বর ২০২৬

বিশেষ করে এসএসিপি রেইন প্রকল্পের উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে পাঁচ দিনের প্রশিক্ষণে ৩০ জন অংশগ্রহণকারীকে সনদ, দুপুরের খাবার ও জনপ্রতি ৫ হাজার টাকা দেওয়ার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি প্রশিক্ষকদের সম্মানীও দেওয়া হয়েছে।

যারা প্রশিক্ষণ নিয়েছেন, তাদের মধ্যে নারী অন্তত ৪০ শতাংশ। তাদের মধ্যে চার-ছয়বার প্রশিক্ষণে অংশ নেওয়া নারীর সংখ্যাই বেশি। অবশ্য এসব নারীর মধ্যে প্রশিক্ষণ নিয়ে কাজ করছেন মাত্র ৮-১০ জন। বাকিরা প্রশিক্ষণ নিয়েছেন ভাতা ও দুপুরের খাবার পাওয়ার জন্য।

শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের মোস্তারী বেগম তিনটি প্রশিক্ষণ নিয়েছেন। তার দাবি, এর মধ্যে বাড়িতে বাগান করা নিয়ে একটি প্রশিক্ষণ ছিল। সেখানে কিছু শিখে কাজে লাগাচ্ছেন তিনি। অন্য দুটি প্রশিক্ষণ তার তেমন কাজে আসেনি।

একই কথা জানালেন মোবারকপুর ইউনিয়নের রুস্তম আলী। তার ভাষায়, প্রশিক্ষণ নিয়েছি। যেসব বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে, সেসব অনেক কিছুই জানা ছিল আগে থেকেই। সেগুলো আমার তেমন কাজে আসছে না। প্রশিক্ষণে যাতায়াত ভাতা ও দুপুরের খাবার দিয়েছিল।

লয়াগাঁ গ্রামের বাসিন্দা রেজাউল করিম। তিনিও দুই-তিনটি প্রশিক্ষণে অংশ নিয়েছেন, যা বেশিরভাগ তার জানা ছিল। তার ভাষ্য, প্রশিক্ষণে কিছু নতুন তথ্য পেয়েছি, তবে কাজে লাগাতে পারিনি।

সার্বিক বিষয় নিয়ে কথা হয় চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আতিকুল ইসলামের সঙ্গে। তার ভাষ্য, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণের বিকল্প নেই। তবে প্রশক্ষিণ শেষে মাঝেমধ্যে ফলোআপ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জপ্রশিক্ষণকর্মসংস্থান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    কারাগার থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে শেষ বিদায় জানালেন যুব মহিলা লীগ নেত্রী

    কারাগার থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে শেষ বিদায় জানালেন যুব মহিলা লীগ নেত্রী

    আ. লীগ নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে বিএনপির এমপির ছেলেকে শোকজ

    আ. লীগ নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে বিএনপির এমপির ছেলেকে শোকজ