Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে: খন্দকার মারুফ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:০০
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে: খন্দকার মারুফ

সংগৃহীত ছবি

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণে গণতন্ত্র, উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার প্রকাশ পাওয়ায় জনগণের মাঝে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর প্রশংসায় গোটা দেশ ভাসছে এবং তার এই ঐতিহাসিক ভাষণ জাতিসংঘে নতুন ইতিহাস হয়ে থাকবে। এতে জাতি হিসেবে সবাই গর্বিত হয়েছে এবং এটি আগামী দিনে দেশ ও জনগণের কল্যাণে ভূমিকা রাখবে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলার 'মারুফ ভিলা' প্রাঙ্গণে এবং মেঘনা উপজেলা সদরে পৃথক দুটি প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন এসব কথা তুলে ধরেন। আগামী ১ অক্টোবর ফেনী যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে স্থানীয় বিএনপি এসব সভার আয়োজন করে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ড. মারুফ দাবি করেন, স্বস্তির বাংলাদেশকে অস্থিতিশীল করতে পলাতক শেখ হাসিনা ও তার দলের নেতারা বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছেন। জনগণ এই নিষিদ্ধ ও জনধিকৃত সংগঠনের সব ধরনের সহিংসতার অপচেষ্টা নস্যাৎ করে দেবে। তিনি আরও যোগ করেন, গত ১৬ বছর ধরে বিনা ভোটে ক্ষমতায় থেকে তারা দেশের অর্থনীতি, গণতন্ত্র ও বাকস্বাধীনতা ধ্বংস করেছে। এত অপরাধের পরও তাদের কোনো অনুশোচনা নেই এবং তারা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্য দেশের দাসত্বে ব্যস্ত ছিল।

তৃণমূলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, জনগণের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং অশুভ তৎপরতা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। যেখানেই তারা সহিংসতা করতে চাইবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেন তিনি।

এর আগে সকালে মেঘনা উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ড. খন্দকার মারুফ। পরে আয়োজিত বিএনপি সভার সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার ও মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রমিজউদ্দিন লন্ডনী। এসব সভায় স্থানীয় বিএনপি, মুক্তিযোদ্ধা ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ড. খন্দকার মারুফ হোসেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!