Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ব্যস্ত সময় কাটাচ্ছেন শিবচরের কামারশিল্পীরা, ক্রেতার ভিড়ও বাড়ছে

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১৫:৪৮
ব্যস্ত সময় কাটাচ্ছেন শিবচরের কামারশিল্পীরা, ক্রেতার ভিড়ও বাড়ছে

ছবি: আগামীর সময়

ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। ঈদের আগমনে মাদারীপুরের শিবচরের বিভিন্ন কামারপল্লী ও হাট-বাজারে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা। ঈদ ঘনিয়ে আসায় বেড়েছে তাদের ব্যস্ততা। একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্রেতাদের ভিড়।

উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় দা, বঁটি, ছুরি ও চাপাতি তৈরিতে দিনরাত পরিশ্রম করছেন কামারশিল্পীরা। 

পাচ্চর বাজার, চকবাজার, মাদবরেরচর হাট, চান্দেরচর হাট ও ভেইলি ব্রিজ বাজার এলাকা ঘুরে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। কেউ নতুন সরঞ্জাম কিনতে আসছেন, আবার কেউ পুরোনো দা-ছুরিতে শান দিতে ব্যস্ত।

কামারশিল্পীরা জানান, সারা বছর তেমন কাজ না থাকলেও ঈদুল আজহাকে ঘিরেই তাদের মূল উপার্জনের সুযোগ তৈরি হয়। বছরের এই কয়েকদিনের আয় দিয়েই সংসারের ঘাটতি কিছুটা পূরণের চেষ্টা করেন তারা।

পাচ্চর বাজারের কারিগর বীরেন চন্দ্র সরকার বলেছেন, ‘কোরবানির সরঞ্জামের অর্ডার নেওয়া চলছে পুরোদমে। গত বছরের তুলনায় লোহা ও কয়লার দাম বেড়েছে। তাই বাধ্য হয়েই পণ্যের দাম বাড়াতে হয়েছে।’

আরও পড়ুন

টুংটাং টুংটাং শব্দে দা, বঁটি, চাপাতিতে আগুন

১৩ মে ২০২৬

আরেক কারিগর ঝন্টু কর্মকার জানান, বর্তমানে হার্ডওয়্যারের দোকান ও ভ্যানগাড়িতে সহজেই কোরবানির বিভিন্ন সরঞ্জাম কিনতে পাওয়া যায়। তাই আগের মতো সরাসরি অর্ডার নেই। তারপরও ঈদের এ সময়ে অতিরিক্ত শ্রমিক নিয়ে কাজ করতে হচ্ছে।

কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, উন্নত মানের দা ও ছুরি তৈরিতে গাড়ির স্প্রিংয়ের ইস্পাত ব্যবহার করা হয়। প্রথমে লোহা আগুনে গরম করে নরম করা হয়। পরে হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রয়োজনীয় আকার দিতে হয়। সবশেষে পানিতে ঠাণ্ডা করে শান দেওয়া হয় এবং কাঠের হাতল লাগিয়ে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। বর্তমানে বড় ছুরি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকায়। চাপাতির দাম ৮০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত। এ ছাড়া দা, বঁটি ও ছোট ছুরি প্রকারভেদে কেজিপ্রতি ৬০০ টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে।

মাদবরেরচর হাটে কোরবানির সরঞ্জাম কিনতে আসা জাকির হোসেন বলেছেন, ‘গত বছরের সরঞ্জাম অযত্নে নষ্ট হয়ে গেছে। তাই এবার নতুন করে কিনতে এসেছি। তবে আগের তুলনায় দাম অনেক বেশি।’

মাদবরেরচর হাটের প্রবীণ কারিগর সুবোধ কর্মকারের ভাষ্য, ‘আগে মানুষ দা দিয়ে গরু জবাই করত। এখন বড় একটি ছুরি দিয়েই পুরো মাঠের গরু জবাই দেওয়া যায়। তবে ছোট ছুরি ও চাকুর চাহিদা সবচেয়ে বেশি। চাঁদ রাতে সবচেয়ে বেশি ভিড় হয়। এ মৌসুমে প্রায় এক লাখ টাকার বেশি লাভ হবে বলে আশা করছি।’

তবে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও বাজারে তৈরি পণ্যের সহজলভ্যতার কারণে ঐতিহ্যবাহী কামারশিল্প আগের মতো জমজমাট নেই বলে জানান অনেক কারিগর। তারপরও কোরবানির ঈদকে কেন্দ্র করে কয়েকদিনের এই ব্যস্ততাই তাদের মুখে হাসি ফোটাচ্ছে।


কামারকামারপল্লীকামারশিল্পীমাদারীপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    জীবনের জুটি গড়ে মাঠে ভাঙেন রুবেল

    জীবনের জুটি গড়ে মাঠে ভাঙেন রুবেল

    ২৯ আগস্ট ২০২৬, ০৪:৫৪

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪১

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৩

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩৫

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩৭

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:২৭

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৯

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:১৬

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    ২৯ আগস্ট ২০২৬, ১৬:১৩

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:১৮

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৩০

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৪০

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    ২৯ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    ২৯ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    advertiseadvertise