Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
আগামীর সময়
নারী ফুটবলে আলোর দিশারি মফিজ উদ্দিন
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মেহেরপুর নার্সিং কলেজ

শুধু শুধু দাঁড়িয়ে আছে ভবন

  • আট বছরেও হয়নি চালু
  • নির্মাণ ব্যয় ৪০ কোটি টাকা
আকতারুজ্জামান, মেহেরপুর
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:১২
শুধু শুধু দাঁড়িয়ে আছে ভবন

মেহেরপুর নার্সিং কলেজ। ছবি: আগামীর সময়

ভবন নির্মাণকাজ শেষ হয় আট বছর আগে। হস্তান্তর জটিলতা, জনবল অনুমোদন ও নার্সিং অধিদপ্তরের অবহেলায় আজও চালু হয়নি মেহেরপুর নার্সিং কলেজের কার্যক্রম। স্থানীয়রা বলছেন, কলেজটি চালু হলে এলাকার হাজার হাজার শিক্ষার্থী কম খরচে লেখাপড়ার সুযোগ পাবে। অন্যদিকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো পাবে দক্ষ নার্স। বাড়বে স্বাস্থ্যসেবার মান। দ্রুত নাসিং কলেজের কার্যক্রম চালুর দাবি এলাকাবাসীর। আর চালুর বিষয়ে সুনিশ্চিত তথ্য নেই জেলা স্বাস্থ্য বিভাগের কাছে।
জানা যায়, ২০১৭ সালে ১৮০ আসনের মেহেরপুর নার্সিং ট্রেনিং কলেজটি নির্মাণে ব্যয় ধরা হয় ৩৯ কোটি ৬০ লাখ টাকা। কলেজটি নির্মাণের অনুমতি পেলেও কাজ শুরু হয় ২০১৮ সালে। দফায় দফায় অন্তত সাতবার সময় বৃদ্ধি করে কাজ সম্পন্ন করতে আট বছর লাগে। এরপর এখনো হস্তান্তর হয়নি প্রতিষ্ঠানটি। ২০২০ সালে কাজটি হস্তান্তরের কথা থাকলেও নানা অজুহাতে তা পিছিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। ফলে এখনো অনিশ্চিত কলেজটির কার্যক্রম শুরুর সময়। অথচ নার্সিং ট্রেনিং কলেজ নির্মাণের খবরে কম খরচে নাসিং পড়ার আশায় বুক বেঁধেছিলেন এলাকাবাসী। দীর্ঘ সময় কলেজটি চালু না হওয়ায় দূর-দূরান্তে নার্সিং পড়তে যেতে হচ্ছে জেলার কয়েক হাজার ছেলেমেয়েকে।

মেহেরপুর শহরের কৃষক আব্দুর রহমান জানিয়েছেন, তার দুই মেয়েকে নার্সিং পড়তে দিয়েছেন কুষ্টিয়া ও রাজশাহীতে। দুই মেয়ে দূরে থাকায় পরিবারের সবাই থাকেন দুশ্চিন্তায়। সেই সঙ্গে মোটা অঙ্কের টাকাও খরচ করতে হয় তাদের। ‘জেলায় নার্সিং কলেজ থাকলেও আমরা সুবিধা পাচ্ছি না’— আক্ষেপ তার।

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নার্স সাবিনা খাতুন জানালেন, প্রতিষ্ঠানটি চালু হলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো পাবে দক্ষ নার্স। ফলে বাড়বে এলাকার স্বাস্থ্যসেবার মান। দ্রুত নার্সিং কলেজের কার্যক্রম চালু করা প্রয়োজন।

মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন ধুমকেতু বললেন, মেহেরপুর একটি কৃষিপ্রধান জেলা। এ জেলার মানুষ খুবই স্বল্প আয়ে জীবনযাপন করেন। ছেলেমেয়েকে নার্সিং পড়ানোর আশা থাকলেও দূরের জেলায় পড়ানোর সাধ্য থাকে না। কলেজটির কার্যক্রম চালু হলে সবাই তাদের ছেলেমেয়েকে অল্প খরচে নার্সিং পড়ানোর সুযোগ পাবে। না হলে মোটা অঙ্কের ব্যয়ে নির্মিত নার্সিং কলেজের ভবনটি পড়ে থাকবে অবহেলায়।

মেহেরপুর সিভিল সার্জন একেএম আবু সাঈদ বললেন, নাসিং কলেজটির কার্যক্রম চালুর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠিপত্র পাঠানো হয়েছে— এ ছাড়া আর কোনো তথ্য নেই।

মেহেরপুরনার্সিং কলেজনার্সিং অধিদপ্তর
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    অবশেষে চসিকের সেই ৩০ হাজার কোটির ভুয়া মনোরেল চুক্তি বাতিল

    অবশেষে চসিকের সেই ৩০ হাজার কোটির ভুয়া মনোরেল চুক্তি বাতিল

    ২৫ জুন ২০২৬, ০০:২৯

    ৪০ রেলক্রসিংয়ের ৩১টিই অরক্ষিত, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

    ৪০ রেলক্রসিংয়ের ৩১টিই অরক্ষিত, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

    ২৫ জুন ২০২৬, ০০:২৩

    সম্রাট জেলে সাম্রাজ্য কার

    সম্রাট জেলে সাম্রাজ্য কার

    ২৫ জুন ২০২৬, ০০:০০

    লক্ষ্য শুধু অবকাঠামোই নাকি সক্ষমতা বাড়ানো

    লক্ষ্য শুধু অবকাঠামোই নাকি সক্ষমতা বাড়ানো

    ২৫ জুন ২০২৬, ০০:০০

    সরকারি চাকরি যায় না

    সরকারি চাকরি যায় না

    ২৫ জুন ২০২৬, ০০:০০

    নারী ফুটবলে আলোর দিশারি মফিজ উদ্দিন

    নারী ফুটবলে আলোর দিশারি মফিজ উদ্দিন

    ২৫ জুন ২০২৬, ০৩:৪১

    ‘ঘুষপাগলা’ সেই কর্মকর্তা বরখাস্ত হতে পারেন আজই

    ‘ঘুষপাগলা’ সেই কর্মকর্তা বরখাস্ত হতে পারেন আজই

    ২৫ জুন ২০২৬, ০০:২০

    ১০ দিনেই মা-মেয়ে হত্যা মামলার অভিযোগপত্র

    ১০ দিনেই মা-মেয়ে হত্যা মামলার অভিযোগপত্র

    ২৫ জুন ২০২৬, ০০:৫৪

    ভিনিসিয়ুসের জাদুতে স্কটল্যান্ডকে হারাল ব্রাজিল

    ভিনিসিয়ুসের জাদুতে স্কটল্যান্ডকে হারাল ব্রাজিল

    ২৫ জুন ২০২৬, ০২:৩৬

    দুর্ঘটনাস্থলে তিন কোচ রেখেই গন্তব্যের পথে বিজয় এক্সপ্রেস

    দুর্ঘটনাস্থলে তিন কোচ রেখেই গন্তব্যের পথে বিজয় এক্সপ্রেস

    ২৫ জুন ২০২৬, ০১:৫০

    ভাঙনের কবলে তিস্তা সেতু রক্ষাবাঁধ, পরিদর্শনে এলজিইডি

    ভাঙনের কবলে তিস্তা সেতু রক্ষাবাঁধ, পরিদর্শনে এলজিইডি

    ২৫ জুন ২০২৬, ০১:৪০

    আর চলচ্চিত্র পরিচালনা করবেন না মহেশ ভাট, জানালেন ছেলে বিক্রম

    আর চলচ্চিত্র পরিচালনা করবেন না মহেশ ভাট, জানালেন ছেলে বিক্রম

    ২৫ জুন ২০২৬, ০৫:৫৭

    মুসলিম জোটের প্রস্তাব ইরানের

    মুসলিম জোটের প্রস্তাব ইরানের

    ২৫ জুন ২০২৬, ০৫:৫৮

    ‘বি’ গ্রুপের সেরা সুইজারল্যান্ড, রানার্সআপ কানাডা

    ‘বি’ গ্রুপের সেরা সুইজারল্যান্ড, রানার্সআপ কানাডা

    ২৫ জুন ২০২৬, ০৩:০২

    লাইনচ্যুত বিজয় এক্সপ্রেস, বন্ধ রেল চলাচল

    লাইনচ্যুত বিজয় এক্সপ্রেস, বন্ধ রেল চলাচল

    ২৫ জুন ২০২৬, ০০:০৮

    advertiseadvertise