Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পাখির ধাক্কায় বিদ্যুৎ বিপর্যয়, টাঙ্গাইলের পাঁচ উপজেলায় দুর্ভোগ

টাঙ্গাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ০২:৪১
পাখির ধাক্কায় বিদ্যুৎ বিপর্যয়, টাঙ্গাইলের পাঁচ উপজেলায় দুর্ভোগ

সংগৃহীত ছবি

বিদ্যুৎ লাইনে একটি পাখির ধাক্কায় টাঙ্গাইলের পাঁচ উপজেলায় দিনভর ঘটেছে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা। এতে ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসসহ মধুপুর, ধনবাড়ী, গোপালপুর, ভূঞাপুর ও ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকায় পড়েন কয়েক লাখ গ্রাহক চরম ভোগান্তিতে।

বৃহস্পতিবার সকাল থেকে দীর্ঘ সময় এসব এলাকায় বন্ধ ছিল বিদ্যুৎ সরবরাহ। পরে বিকেলে বিদ্যুৎ সরবরাহ চালু হলেও রাত পর্যন্ত ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়া করতে থাকে বহু এলাকায়।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মধুপুর জোনাল অফিসের ডিজিএম আব্দুস সালাম জানিয়েছেন, সকালে একটি বাচ্চা পাখি উড়ে এসে লাগে বিদ্যুৎ লাইনে। সঙ্গে সঙ্গে হয় বিকট শব্দ এবং ফেটে যায় ঘাটাইলের পাকুটিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের একাধিক ইনসুলেটর। একই সঙ্গে শর্ট সার্কিটের কারণে গ্রিডের বাসবার আইসোলেটরও ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘাটাইল ক্যান্টনমেন্টসহ আশপাশের কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেছেন, গ্রিডের নিয়ম অনুযায়ী এনএলডিসি থেকে লিখিত অনুমতির মাধ্যমে নেওয়া হয় শাটডাউন। সকাল সাড়ে ৬টায় লাইন বন্ধ হওয়ার পর শুরু হয় ত্রুটি শনাক্ত ও মেরামতের কাজ। বেলা ১১টা ১০ মিনিটে শেষ করা হয় শাটডাউন কার্যক্রম। পরে বিকেল ৩টার পর চালু করা হয় ৩৩ কেভি লাইন এবং পর্যায়ক্রমে স্বাভাবিক করা হয় বিভিন্ন ফিডারে বিদ্যুৎ সরবরাহ।

তবে বিদ্যুৎ চালু হওয়ার পরও ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে গ্রাহকদের মধ্যে দেখা দেয় ক্ষোভ।

মধুপুর পৌর শহরের নতুন বাজার এলাকার ব্যবসায়ী এরশাদ হোসেন রাশেদ বলেছেন, ‘সারা দিন অপেক্ষার পর বিকেলে বিদ্যুৎ এলেও ঘন ঘন চলে যাওয়ায় পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।’

গোপালপুর উপজেলার জোতগোপাল গ্রামের ইউপি সদস্য রফিকুল ইসলামের অভিযোগ, ‘ভ্যাপসা গরমে বিদ্যুৎ না থাকায় খুব কষ্ট পেয়েছে মানুষ। দিনটি ছিল অত্যন্ত দুর্ভোগের।’

নবগ্রামের মাদরাসাশিক্ষক সেলিম ও ওষুধ ব্যবসায়ী আব্দুল খালেক জানিয়েছেন, ‘সারা দিন ছিল না বিদ্যুৎ। সন্ধ্যায় ৫ থেকে ৭ মিনিটের জন্য এলেও আবার চলে গেছে।’

বিদ্যুৎহীন অবস্থায় সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেছেন ঘাটাইল উপজেলার দেওলাবাড়ীর রফিক, এনায়েত হোসেন এবং শাহপুরের আফজাল হোসেনও।

রাত সাড়ে ১০টা পর্যন্ত বিভিন্ন এলাকায় বারবার বিদ্যুৎ আসা-যাওয়ার খবর পাওয়া গেছে।

টাঙ্গাইলবিদ্যুৎ বিপর্যয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি