Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মেলায় নারীকে উত্ত্যক্তের অভিযোগে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫০

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯
মেলায় নারীকে উত্ত্যক্তের অভিযোগে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫০

সংঘর্ষে কোপানো বাড়ির টিন

কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

সংঘর্ষে কয়েকটি দোকান, বাড়িঘর ও একটি কারখানায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনভর নাঙ্গলকোটের আদ্রা দক্ষিণ ইউনিয়নের পুঁজকরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে মনোহরগঞ্জের নাথেরপেটুয়া ইউনিয়নের হাতিমারা গ্রামের এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের লোকজনের পাশাপাশি এক চেয়ারম্যানও আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মনোহরগঞ্জের হাতিমারা গ্রামের এক দম্পতি নাথেরপেটুয়া পুরোনো বাজারের একটি মেলায় যান। সেখানে ওই নারীকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে পুঁজকরা গ্রামের কয়েকজন যুবকের বিরুদ্ধে।

এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (২৩ সেপ্টেম্বর) নাথেরপেটুয়া বাজার এলাকায় ওই নারীর স্বজনদের সঙ্গে পুঁজকরা গ্রামের অটোরিকশাচালক জাহাঙ্গীর ও মহসীন নামের দুই যুবকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মারধর করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এর জেরে বৃহস্পতিবার সকালে মাইকিং করে দুই গ্রামের বাসিন্দারা জড়ো হন। পরে তারা দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের সময় পুঁজকরা গ্রামের ‘আল মামুন কনজুমার ফ্যাক্টরি’ ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। একই গ্রামের সুমনের বাড়িতেও ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা ও মালামাল লুটের অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে হাতিমারা গ্রামের কয়েকটি দোকান ও বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন ওই গ্রামের বাসিন্দারা।

পুঁজকরা গ্রামের আল মামুন কনজুমার ফ্যাক্টরির ব্যবস্থাপক রাকিব বললেন, ‘প্রতিদিনের মতো আমরা অফিসে কাজ করছিলাম। হঠাৎ হাতিমারা গ্রামের প্রায় ২০০ লোক রামদা, চাপাতি, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় হামলা চালায়। তারা একটি মোটরসাইকেলে আগুন দেয়। অফিসের প্রয়োজনীয় মালামাল ভাঙচুর ও লুট করে নিয়ে যায়।’ এতে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

হাতিমারা গ্রামের একটি দোকানের মালিক মিলন বললেন, ‘আমাদের কী অপরাধ? কোনো কিছু হলেই পুঁজকরা গ্রামের লোকজন এসে আমাদের ওপর হামলা চালায়। আজও হামলা চালিয়ে দোকান ও বাড়িঘর ভাঙচুর করে মালামাল নিয়ে গেছে।’

নাথেরপেটুয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) জাহাঙ্গীর আলম জানান, নারীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে বিরোধের সূত্রপাত। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের লোকজনকে বুঝিয়ে সরিয়ে দেয়। পরে পুলিশ চলে যাওয়ার পর আবার হাতিমারা গ্রামের লোকজন পুঁজকরা গ্রামের বাসিন্দাদের ওপর হামলা চালায়। এরপর পুঁজকরা গ্রামের লোকজনও হাতিমারা গ্রামের বাসিন্দাদের ওপর হামলা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘নারীকে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

নাঙ্গলকোটকুমিল্লামনোহরগঞ্জসংঘর্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    ফের কমেছে গ্যাস সরবরাহ, পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

    ফের কমেছে গ্যাস সরবরাহ, পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

    সেতুতে রডের বদলে বাঁশ, সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি

    সেতুতে রডের বদলে বাঁশ, সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি

    মেঘনায় ট্রলারডুবি, বিয়ের অনুষ্ঠান পরিণত বিষাদে

    মেঘনায় ট্রলারডুবি, বিয়ের অনুষ্ঠান পরিণত বিষাদে

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, বদলি উপজেলা প্রকৌশলী

    রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, বদলি উপজেলা প্রকৌশলী