Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

১৫ লাখ টাকায় বিল ইজারা

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর)
agamir somoy
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬
১৫ লাখ টাকায় বিল ইজারা

শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে দেওয়ার অভিযোগ

দিনাজপুরের ঘোড়াঘাটে আশ্রয়ণ প্রকল্পের ৫৩টি পরিবারের মাছ চাষ ও স্বাবলম্বী হওয়ার জন্য বরাদ্দ দেওয়া সরকারি খাস বিল প্রায় ১৫ লাখ টাকায় পাঁচ বছরের জন্য একজনের কাছে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভেলাইন আয়মারা বিল আদর্শগ্রাম আশ্রয়ণ প্রকল্পের এক বাসিন্দা। ডিসিআরের শর্ত ভেঙে বিলটি তৃতীয় পক্ষের কাছে দেওয়া হয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুলাকীপুর ইউনিয়নের ভেলাইন মৌজার প্রায় ৫ দশমিক ৮৭ একর আয়মারা বিলটি ভেলাইন আদর্শগ্রাম সমবায় সমিতি লিমিটেডের নামে ডিসিআর মূলে বরাদ্দ দেওয়া হয় পাঁচ বছরের জন্য। উদ্দেশ্য ছিল, সমবায় ভিত্তিতে সেখানে মাছ চাষ করে আয় উপকারভোগীদের মধ্যে বণ্টন করা।

অভিযোগকারীর দাবি, উপকারভোগীরা নিজেরা মাছ চাষ না করে সমিতির মাধ্যমে মো. আশরাফুল আলমের কাছে প্রায় ১৫ লাখ টাকায় বিলটি ইজারা দিয়েছেন পাঁচ বছরের জন্য। এতে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হওয়ার পাশাপাশি সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকারও।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সমিতির সদস্যরা। সদস্য আল আমিন, মাহফুজসহ কয়েকজন বলেছেন, মাছ চাষের জন্য সদস্যদের পর্যাপ্ত অর্থ না থাকায় শেয়ার ভিত্তিতে মাছ চাষ করা হচ্ছে আশরাফুলের সঙ্গে। মাছের পোনা, খাদ্যসহ প্রয়োজনীয় সহযোগিতা করছেন আশরাফুল। মাছ বিক্রির মুনাফা প্রতি বছর সমিতির সদস্যদের মধ্যে সমভাবে বণ্টন করা হয় বলেও দাবি করেন তারা। আশরাফুল আলম জানিয়েছেন, বিলটি তিনি লিজ নেননি। বিলটির দেখাশোনা ও মাছ চাষ করছেন সমিতির সদস্যরাই। তিনি শুধু মাছের পোনা ও খাদ্য দিয়ে সহযোগিতা করছেন।

ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ বলেছেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ইজারা হওয়া সরকারি সম্পত্তি অন্যের কাছে সাব-লিজ দেওয়ার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুরইজারাআশ্রয়ণ প্রকল্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    পাসপোর্ট অফিসে টাকা ছাড়া মেলে না সেবা

    পাসপোর্ট অফিসে টাকা ছাড়া মেলে না সেবা

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    রিট আবেদন খারিজ, খুলল না আওয়ামী লীগের ফেরার পথ

    রিট আবেদন খারিজ, খুলল না আওয়ামী লীগের ফেরার পথ