Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পা‌নি নেই তবুও হচ্ছে সাড়ে ১৩ কোটি টাকার সেতু

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৮:৩৮
পা‌নি নেই তবুও হচ্ছে সাড়ে ১৩ কোটি টাকার সেতু

ছবি: আগামীর সময়

নদী বা খালে নেই পানিপ্রবাহ। তবুও চলছে সেতুর নির্মাণ কাজ। ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা। এমনই এক প্রকল্পের সন্ধান মিলেছে ঢাকা-আরিচা মহাসড়‌কের মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলার নয়া‌ডি‌ঙ্গি বাসস্ট‌্যান্ড এলাকায়।

প্রকল্পটি নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা। জনমনে আছে নান‌া প্রশ্ন। বর্ষা মৌসুমেও যেখানে পা‌নিপ্রবা‌হ থাকে না— সেখানে কেন এত ব্যয়বহুল সেতু নির্মাণ প্রকল্প? প্রকল্প গ্রহণের আগে যথাযথ সমীক্ষা ও বাস্তবতা যাচাই হয়নি বলে অভিযোগ তাদের। বিপুল অর্থ ব্যয়ে অপ্রয়োজনীয়ভাবে সেতু নির্মাণ জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছেন স্থানীয়রা।

সেতু নির্মা‌ণ স্থা‌নে সরেজ‌মি‌নে গি‌য়ে দেখা যায়, পা‌শেই বড় এক‌টি পোশাক কারখানা। সেতুর উত্তর পা‌শে আধাপাকা, টি‌নের তৈ‌রি বা‌ড়ি ও দোকান। দ‌ক্ষিণ দি‌কে হ‌চ্ছে একা‌ধিক বহুতল ভবন। সেতু নির্মাণ কাজ চললেও এর দুই পা‌শে অপরিকল্পিতভাবে গড়ে উঠছে বিভিন্ন স্থাপনা। তাতে পানিপ্রবাহে তৈরি হবে আরও বেশি প্রতিবন্ধকতা।

আগামীর সময়বর্তমা‌নে চলছে পাইলিংয়ের কাজ। সেতু নির্মাণের সময় প্রকল্প এলাকায় তথ্য সম্বলিত সাইনবোর্ড বা প্রকল্প ফলক লাগানোর নিয়ম থাক‌লেও তা নেই।

স্থানীয় ধান‌কোড়া এলাকার বাসিন্দা রেজা জামান জিপু। বললেন, ‘কি কার‌ণে কোনো নদী বা খাল না থাকার প‌রেও এখা‌নে সেতু‌ নির্মাণ করা হ‌চ্ছে বুঝতে পারছি না। এক যু‌গের বে‌শি সময় এখানে পানি নেই।’

‘দুই পাশে বিভিন্ন পাকা, আধাপাকা স্থাপনা গড়ে উঠায় সেতুর নিচ পর্যন্ত পা‌নি আসারও ব‌্যবস্থা নেই। এত টাকা খরচ করে সেতু না বানালেও হতো,’ যোগ করেন তিনি।

সেতু‌ নির্মাণকারী ঠিকাদা‌রি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম‌্যা‌নেজার ফজলুল হক। তার ভাষ্য, ‘সেতুটি নির্মা‌ণে বরাদ্দ ১৩ কো‌টি ৪৯ লাখ টাকা।’

এ জায়গায় সেতুর প্রয়োজন আছে কিনা জানতে চাইলে বললেন, ‘সেতুর নিচ দি‌য়ে আন্ডার পাস হ‌বে। মহাস‌ড়কের ওপর দি‌য়ে রাস্তা পারাপার হ‌তে হ‌বে না। সেতু‌টি নির্মাণ হ‌লে কমে যাবে সড়ক দুর্ঘটনা।’

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) মা‌নিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আলম জা‌নি‌য়ে‌ছেন, রাস্তাটি চার লেনের। পর্যায়ক্রমে একটার পাশে আরেকটা সেতু হচ্ছে। এখা‌নে পা‌কিস্তান আম‌লে বানানো একটি সেতু ছিল। পুরনো সেতুটি অনেক সরু ও ঝুঁকিপূর্ণ। তার বদলে বড়, নতুন সেতু করা হচ্ছে।

‘সরকা‌রি নীতিমালা অনুযায়ী কোনো জায়গায় সেতু বা কালভার্ট থাকলে ইচ্ছে মতো সেটি ভাঙা যায় না। নদী বা খাল থাকলে ভরাট করা যায় না। ভরাট হয়ে যাওয়ায় এখানে হয়তো বর্তমানে পানিপ্রবাহ নেই। কিন্তু কখনো আকস্মিক বন্যা হলে যাতায়াত ব্যবস্থার ক্ষতি হবে। সেই পরিকল্পনা থেকেই নতুন ও বড় সেতু নির্মাণ করা হচ্ছে এখানে’।

সাটুরিয়াসেতুসাড়ে ১৩ কোটি টাকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    রূপপুর সতর্কতা

    রূপপুর সতর্কতা

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ