Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অভয়নগর

স্কুলে না গিয়েই বেতন তোলেন শিক্ষিকা, ভাগ নেন ঊর্ধ্বতনরাও

অভয়নগর (যশোর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১৯:২৫
স্কুলে না গিয়েই বেতন তোলেন শিক্ষিকা, ভাগ নেন ঊর্ধ্বতনরাও

ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়

সহকারী শিক্ষিকা কানিজ মুর্শিদা দীর্ঘদিন স্কুলে না গিয়েও নিয়মিত সরকারি বেতন-ভাতা উঠাচ্ছেন। এমন ঘটনা যশোরের অভয়নগরের শুভরাড়া ইউনিয়নের ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।

বিদ্যালয়ের সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে কানিজ মুর্শিদা বিদ্যালয়ে অনুপস্থিত। মাঝেমধ্যে এসে হাজিরা খাতায় একসঙ্গে স্বাক্ষর করেন। এ ছাড়া প্রতিমাসের বেতনের রিটার্ন শিটেও তিনি স্বাক্ষর করতেন।

জানা যায়, ২০১৭ সালে চাকরিতে যোগদানের পর থেকেই কানিজ মুর্শিদা নিয়মিত স্কুলে আসেন না। এভাবে বিদ্যালয়ে না এসেই বেতনের টাকা তুলে নিচ্ছেন তিনি। বেতনের টাকা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তদেরও দিতে হয় ভাগ।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সমাপ্তি ও তাজমিনসহ অনেকেই ওই শিক্ষিকাকে চেনে না বলে জানায়।

আরও পড়ুন

৩৬ ঘণ্টা ধরে নো ম্যান্স ল্যান্ডে ৯ বাংলাদেশি

১৫ জুন ২০২৬

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক জানান, অনুপস্থিত থাকলেও তিন মাস অন্তর সাব ক্লাস্টারে কানিজ মুর্শিদার নামে বরাদ্দ সম্মানি সহকারী শিক্ষা কর্মকর্তারা উপস্থিত দেখিয়ে তুলে নেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিলা বৈরাগী জানিয়েছেন, কানিজ মুর্শিদা দীর্ঘদিন অনুপস্থিত থাকলেও প্রতি মাসেই তিনি বেতন পান।

প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুনের ভাষ্য, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে এ কাজ করেছি। কাজটি অবশ্যই অন্যায় হয়েছে। না করলে চাকরি করা দায় হয়ে পড়ে।

অভিযুক্ত কানিজ মুর্শিদার সঙ্গে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিদ্যালয়ে পূর্বে দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা সজ্ঞয় কুমার দাস বললেন, অনৈতিক কোনো কর্মকাণ্ডে আমি জড়িত নই। প্রধান শিক্ষককে কখনো চাপ দেইনি আমি।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম ওয়াহিদুজ্জামানের মতে, এ ঘটনা জানার পর স্কুলে গিয়েছিলাম। গিয়ে শিক্ষিকাকে পাইনি। তাকে শোকজ করা হয়েছে।

আরও পড়ুন

ঘাট যেন মরণফাঁদ, দুর্ঘটনার শঙ্কায় জেলে-মহাজনরা

১৫ জুন ২০২৬

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহ. ওলিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বললেন, এখানে ৫ মাস আগে এসেছি। বিষয়টি জানার পর সহকারী শিক্ষা কর্মকর্তাকে দেখার দায়িত্ব দিই। তদন্ত করে তিনি ঘটনার সত্যতা পেয়েছেন। এ বিষয়ে জেলা কর্মকর্তাকে অবহিত করেছি। বিষয়টি তিনি তদন্ত করে দেখছেন।

যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জি এম আলমগীর কবিরের ভাষ্য, এ বিষয়ে তদন্ত চলমান। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভয়নগরসরকারি বেতনশিক্ষিকাবেতন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ