Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিআইডব্লিউটিএ দলের পরিদর্শন

তারেক রহমানের উন্নয়নের একটি মাইলফলক ‘দাউদকান্দি নৌবন্দর’ : খন্দকার মারুফ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৮:৪৪
তারেক রহমানের উন্নয়নের একটি মাইলফলক ‘দাউদকান্দি নৌবন্দর’ : খন্দকার মারুফ

সংগৃহীত ছবি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, দেশ ও জনগণের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে সরকার বিরামহীন কাজ করছে। ‘দাউদকান্দি নৌবন্দর’ স্থাপন হবে বর্তমান সরকারের উন্নয়নের একটি বিশাল মাইলফলক। স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর দেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ হবে উন্নয়নের রোল মডেল। আর এই উন্নয়ন বাস্তবায়নেরজন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। পরস্পরের মধ্যে হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

আজ মঙ্গলবার দাউদকান্দিতে নৌবন্দর নির্মাণ করার চুড়ান্ত প্রস্তুতির জন্য বিআইডব্লিউটিএর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আগমন উপলক্ষ্যে সমবেত নেতাকর্মী ও নানা শ্রেণিপেশার মানুষের উদ্দেশ্যে এসব কথা বলেছেন তিনি।

দাউদকান্দিতে বিআইডব্লিউটিএর উচ্চ পর্যায়ের টিমকে অভিনন্দন জানান খন্দকার মারুফ হোসেন।

বিআইডব্লিউটিএ প্রতিনিধি দল দাউদকান্দির গোমতী নদীর তীরবর্তী এলাকায় আধুনিক নৌবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে প্রায় এক কি.মি. এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। নদীর নাব্যতা, তীরবর্তী এলাকার অবকাঠামোগত সুবিধা, যোগাযোগ ব্যবস্থা এবং ভবিষ্যৎ নৌবন্দর স্থাপনের সম্ভাব্য স্থানগুলো পর্যবেক্ষণ শেষে সন্তোষ প্রকাশ করেন তারা।

বিএনপি নেতা খন্দকার মারুফ বললেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের রেখে যাওয়া ধ্বংসাবশেষে দাঁড়িয়ে তারেক রহমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। সেই লক্ষ্যেই তিনি অবিরাম কাজ করছেন। তার ডায়নামিক নেতৃত্বে আগামী দিনে দেশ হবে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী গত ৬ মাসে দেশ ও জনগণের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং সিদ্ধান্ত গ্রহণ করে আপামর মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এটি আজ প্রমাণিত যে, বাংলাদেশের উন্নয়ন ও রাজনীতিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই। তিনিই পারবেন একটি সুখী সমৃদ্ধ, নিরাপদ উন্নত দেশ গড়ে তুলতে।

বিএনপি নেতা খন্দকার মারুফ সৎ ও নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে নিয়োজিত থেকে তৃণমূলে রাজনীতি করার জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

দাউদকান্দি নৌবন্দর প্রতিষ্ঠিত হলে নৌ যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, পণ্য পরিবহন ও স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে। সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ, উন্মোচিত হবে উন্নয়নের নতুন দিগন্ত।

নৌবন্দরের স্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর পরিকল্পনা বিভাগের পরিচালক মুহম্মদ মহিউদ্দিন চৌধুরী, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আবদুস সালাম, মেঘনা ঘাট নৌবন্দরের বন্দর ও পরিবহন কর্মকর্তা রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী নেপাল চন্দ্র দেবনাথ, দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী, দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার,কামাল হোসেন, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের ডিও লেটারের পরিপ্রেক্ষিতে দাউদকান্দি-বাউশিয়া নৌবন্দর বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো, কারিগরি সম্ভাব্যতা যাচাই এবং এই বিষয়ে সুপারিশ ও মতামতসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রণয়নের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) গত ৭ জুলাই একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে।

ড. খন্দকার মারুফ হোসেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়