শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সোহেল, সম্পাদক রাজন

কেএম রায়হান কবির সোহেল ও রাজিব হোসেন রাজন।
শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এসএ টিভি ও দৈনিক যুগান্তরের শরীয়তপুর প্রতিনিধি কেএম রায়হান কবির সোহেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডিবিসি নিউজ ও আগামীর সময়ের শরীয়তপুর প্রতিনিধি রাজিব হোসেন রাজন।
রবিবার রাতে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন বিটিভির শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপন, মাছরাঙা টেলিভিশনের শরীয়তপুর প্রতিনিধি কবিরুজ্জামান এবং দৈনিক যুগান্তরের ডামুড্যা প্রতিনিধি মোহাম্মদ নান্নু মৃধা।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আরটিভির শরীয়তপুর প্রতিনিধি আসাদ গাজী ও নিউজ২৪-এর শরীয়তপুর প্রতিনিধি বিধান মজুমদার। কোষাধ্যক্ষ হয়েছেন গ্রিন টিভির শরীয়তপুর প্রতিনিধি নাজমুল হুদা শামীম।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের শরীয়তপুর প্রতিনিধি নুরুজ্জামান শেখ এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন আমার সময়ের প্রতিনিধি ফারুক আহমেদ। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাই টিভির শরীয়তপুর প্রতিনিধি সজিব সিকদার।
দপ্তর সম্পাদক হয়েছেন দৈনিক এদিন প্রতিদিনের মোহাম্মদ বরকত উল্লাহ এবং উপদপ্তর সম্পাদক হয়েছেন ইব্রাহিম মোল্লা। ধর্ম ও সাহিত্যবিষয়ক সম্পাদক হয়েছেন এশিয়ান টিভির প্রতিনিধি কাজী নাসির। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন বিজয় টিভির রেদওয়ান বিন কবির এবং সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন গণকণ্ঠের সোলাইমান রানা।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন গাজী টিভির মানিক মোল্লা, আজকের পত্রিকার মো. বেলাল হোসেন, দেশকালের প্রতিনিধি মো. রকি, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি জিয়াউল হক টিটু, আগামীর সময়ের প্রতিনিধি মো. শাওন বেপারী, দূরবীনের প্রতিনিধি আছিফুর রহমান এবং রূপসী বাংলা টেলিভিশনের প্রতিনিধি জাকির হোসেন।



