Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জামিনের পরও মুক্তি মিলল না সাবেক এমপি সেঁজুতির, নতুন মামলায় শোন অ্যারেস্ট

সাতক্ষীরা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৭:৩১
জামিনের পরও মুক্তি মিলল না সাবেক এমপি সেঁজুতির, নতুন মামলায় শোন অ্যারেস্ট

আদালতে সাবেক এমপি সেঁজুতি— সংগৃহীত

উচ্চ ও নিম্ন আদালত থেকে একাধিক মামলায় জামিন পাওয়ার পরও কারাগার থেকে মুক্তি পেলেন না সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। তিনি জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদকও। এবার তাকে ২০১৫ সালের একটি হত্যা মামলায় শোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মণ্ডলের আদালত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনাথ মিত্রের আবেদনের পর দু'দফা শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি রাতে সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের জামায়াত কর্মী শহিদুল ইসলামকে তিনটি কালো মাইক্রোবাসে করে জোরপূর্বক তুলে নিয়ে যায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে গভীর রাতে যশোরের পিকনিক কর্নারের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। সে সময় পুলিশ ঘটনাটি অপমৃত্যু (ইউডি) মামলা হিসেবে নথিভুক্ত করে এবং নিহতের পরিবারকে হুমকি দেয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে ২০২৪ সালের ২৮ আগস্ট নিহতের ভাই মো. ইমদাদুল হক বাদী হয়ে তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরসহ ৩২ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন। ওই বছরের ৪ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর থানায় মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করা হয়। এ মামলায় সেঁজুতিকে সন্দেহভাজন আসামি হিসেবে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

আরও পড়ুন

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল বিরল ‘লায়নফিশ’

১৩ জুলাই ২০২৬

সেঁজুতির আইনজীবী প্যানেলের সদস্য অ্যাডভোকেট আল মাহামুদ পলাশ দাবি করেন, তার মক্কেলকে একের পর এক মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটকে রাখা হচ্ছে।

তিনি জানান, ২০২৫ সালের ২০ মে শহরের রাধানগরের নিজ বাড়ি থেকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় সেঁজুতিকে প্রথম গ্রেপ্তার করা হয়। পরে একই বছরের ১ জুন ও ২৫ জুন আরও দুটি পৃথক মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়।

তার ভাষ্য, চলতি বছরের ৩ জুন হাইকোর্ট সর্বশেষ মামলায় সেঁজুতিকে জামিন দেন, যা সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও বহাল থাকে। ১৩ জুন জামিননামা সম্পন্ন হওয়ার পর কারাগার থেকে মুক্তির আগেই জিআর ৩৯৯/২৪ নম্বর হত্যা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়। এরপর ২৫ জুন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত ওই মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিলে ২৯ জুন আবার জিআর ৪০২/২৪ নম্বর হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সর্বশেষ ৯ জুলাই জেলা ও দায়রা জজ আদালত ওই মামলায় জামিন মঞ্জুর করেন। তবে সোমবার জিআর ৪০৩/২৪ নম্বর হত্যা মামলায় নতুন করে শোন অ্যারেস্টের আদেশ দেওয়ায় সাবেক এই সংসদ সদস্যের কারামুক্তির পথ আবারও বন্ধ হয়ে গেল।

সাবেক এমপি সেঁজুতিআদালতজামিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!