Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ইঁদুরের ধানে পিঠা খাওয়ার শখ

স্বপন চৌধুরী, রংপুর
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৫
শেয়ার করুন:
ইঁদুরের ধানে পিঠা খাওয়ার শখ

ছবি: আগামীর সময়

কৃষকের গোলায় নতুন ধান উঠছে। গ্রামগঞ্জে নতুন চালের পিঠার আয়োজনও শুরু হয়েছে। কিন্তু রংপুরের তিস্তা নদীর তীরবর্তী চরাঞ্চলের ভূমিহীন পরিবারগুলোর ঘরে নেই সেই আনন্দ। তাদের অনেকেরই নিয়মিত খাবার জোটে না। নতুন ধানের পিঠা খাওয়ার সাধ থাকলেও সাধ্য নেই। তাই শিশু-কিশোরদের কেউ কেউ ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ করছে। সেই ধান দিয়ে একবেলা খাবার কিংবা অন্তত একদিন পিঠা খাওয়ার স্বপ্ন দেখছে তারা।

কৃষকের ক্ষেত থেকে ধানের শিষ কেটে নিয়ে ইঁদুর গর্তে জমা করে রাখে। আপৎকালে খাবার জোগাড়ের জন্য ইঁদুরের এই মজুদই এখন অভাবী মানুষের কাছে আশার উৎস। ধান কাটার মৌসুমে জমির পর জমি ঘুরে সেই গর্ত খুঁজে বেড়ায় শিশু-কিশোররা। কোদাল, শাবল আর বস্তা নিয়ে মাঠে নামে তারা। কোথাও ইঁদুরের গর্ত কিংবা ঝরে পড়া ধান চোখে পড়লেই সেখানে ভিড় জমায়। তিস্তা-তীরবর্তী গঙ্গাচড়া, পীরগাছা ও কাউনিয়া উপজেলার বিভিন্ন চর ও গ্রামে এই চিত্র দেখা গেছে। এসব পরিবারের অনেকেরই চাষযোগ্য জমি নেই। অন্যের জমি বর্গা নিয়ে চাষ করার সামর্থ্যও নেই। কৃষকের ফসল কাটার পর মাঠে পড়ে থাকা ধান কিংবা ইঁদুরের গর্তে জমা ধানই তাদের ভরসা।

রংপুর নগরের গিলাবাড়ি এলাকার একটি ধানক্ষেতে কয়েকজন শিশু-কিশোরকে দীর্ঘ সময় ধরে ইঁদুরের গর্ত খুঁড়তে দেখা যায়। তাদের কারও হাতে কোদাল, কারও হাতে শাবল। পাশে পড়ে আছে ধান রাখার ব্যাগ। তারা সবাই শিক্ষার্থী। তাদের একজন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আরিফ। মাঠে ধান কুড়াতে আসার কারণে স্কুলে যাওয়া হচ্ছে না তার। জানতে চাইলে সে বলে, ‘বাবায় কইছে দুই-চার দিন স্কুলোত না গেইলে কী হইবে বাহে! তার চায়া ভূঁইয়োত ধান কুড়ান, অভাবের সময় কয়দিন খায়া থাকা যাইবে।’

গঙ্গাচড়া উপজেলার নোহালী চরের চিত্রও একই। সেখানে আমন ধান কাটা শেষ হওয়া জমিতে পড়ে থাকা ধান কুড়াতে ব্যস্ত শিশুর দল। নদী পেরিয়ে ধান সংগ্রহ করতে এসেছে সোহাগী, লিটন ও স্নিগ্ধা রানী। তারা স্থানীয় বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। স্কুলের কথা জিজ্ঞেস করলে তারা কোনো উত্তর দেয় না। নীরবে তাকিয়ে থাকে। শুধু শিশুরাই নয়, পরিবারের বড়রাও এই কাজে যুক্ত হচ্ছেন।

কাউনিয়া উপজেলার গদাই চরের বাসিন্দা নওশা মিয়ার ভাষায়, ‘ছাওয়ারা বায়না ধরে শীতোত পিঠা খাওয়ার। তয় ভাতে জোটে না, সেই সামত্ত নাই হামার। ওমার কুড়ানি ধান দিয়া একদিন পিঠা খাওয়ার শখ মিটপে। আর বেশি পাইলে ঠেকার সময় ভাত খাওয়া যাইবে।’

গ্রামাঞ্চলে শীতের আগমনী হাওয়া বইতে শুরু করেছে। সকাল-সন্ধ্যার কুয়াশায় সড়কের মোড়ে মোড়ে বসছে নতুন চালের ভাপা পিঠার দোকান। সামর্থ্যবান পরিবারগুলো নতুন ধানের পিঠা খাওয়ার আয়োজন করছে। অথচ তিস্তা-তীরবর্তী চরাঞ্চলের এসব পরিবারের কাছে পিঠা খাওয়াও এক মৌসুমি স্বপ্ন।

একদিকে অভাবের তাড়নায় শিশুদের বিদ্যালয় ছাড়তে হচ্ছে, অন্যদিকে পরিবারের খাবারের জোগান দিতে তাদের নামতে হচ্ছে ফসলের মাঠে। নতুন ধানের মৌসুমে যেখানে কৃষকের ঘরে উৎসবের আমেজ, সেখানে এসব পরিবারের শিশুদের আনন্দ সীমাবদ্ধ ইঁদুরের গর্তে পাওয়া কয়েক মুঠো ধানে।

 

রংপুরধানপিঠা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার