Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জাতিসংঘে জিয়া পরিবারের ৩ সদস্যের ভাষণ ইতিহাস সৃষ্টি করেছে: খন্দকার মারুফ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০২
জাতিসংঘে জিয়া পরিবারের ৩ সদস্যের ভাষণ ইতিহাস সৃষ্টি করেছে: খন্দকার মারুফ

জাতিসংঘের ৮১তম অধিবেশনে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ দেওয়াকে নজিরবিহীন ইতিহাস বলে অভিহিত করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি জানান, বিশ্বে এর আগে একই পরিবারের বাবা, মা ও ছেলে— এই তিন রাষ্ট্র ও সরকারপ্রধান হিসেবে জাতিসংঘে ভাষণ দেওয়ার কোনো নজির নেই। এর মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে বলে তিনি মত প্রকাশ করেন।

আজ শনিবার কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে আওয়ামী লীগের ষড়যন্ত্র ও সহিংসতার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। দাউদকান্দি পৌর বিএনপি এই সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে তার নেতৃত্বে এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের হয়।

সমাবেশে খন্দকার মারুফ জানান, তারেক রহমান তার ভাষণে টেকসই গণতন্ত্র, উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠাসহ একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের পরিকল্পনা তুলে ধরেছেন। বিশেষ করে ফ্যামিলি, ফার্মার্স ও ই-হেলথ কার্ড সমন্বয় করে 'ইউনিভার্সাল কার্ড' চালুর পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি। এর মাধ্যমে মধ্যস্বত্বভোগী ছাড়াই ব্যাংকিং বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে সরাসরি কৃষি ভর্তুকি, সামাজিক সুরক্ষা সুবিধা ও চিকিৎসা সহায়তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী অধিবেশনের ফাঁকে সাইডলাইনে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের সাথে বৈঠক করে দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা প্রস্তাবনা তুলে ধরেছেন, যা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে।

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি নেতা মারুফ হোসেন দাবি করেন, বিগত ১৬ বছর একদলীয় শাসন চালিয়ে আওয়ামী লীগ দেশবাসীকে অবরুদ্ধ করে রেখেছিল। দলটির শীর্ষ নেতা যেমন একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র হরণ করেছিলেন, তেমনি তাদের সাবেক প্রধানমন্ত্রীও ভিন্নমতের নেতাকর্মীদের গুম, খুন ও আয়নাঘরে আটকে রেখে অসংখ্য পরিবারকে বিপন্ন করেছেন। বর্তমানে নিষিদ্ধ এই দলের নেতারা বিদেশে বসে দেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন তিনি।

রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় তারেক রহমান শিষ্টাচার, মানবিকতা ও দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছেন উল্লেখ করে তিনি আফসোস প্রকাশ করেন যে, বিরোধী জোট ও আওয়ামী লীগ তার বিরুদ্ধে কটূক্তি ও সহিংসতার হুমকি দিচ্ছে।

দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সাবেক সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আবদুস সাত্তার, কাউসার আলম সরকার, মাহবুব হোসেন হিরণ, কামাল হোসেন, খন্দকার বিল্লাল হোসেন সুমন, শরীফ চৌধুরী, রোমান খন্দকার, আইরিন সরকার, ফরিদা ইয়াসমিন এবং ছাত্রদল নেতা মো. রাসেল ও পাভেল আহমেদ লিটনসহ স্থানীয় নেতারা।

ড. খন্দকার মারুফ হোসেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়