ব্রাহ্মণবাড়িয়ায় শিয়ালের কামড়ে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৪

গ্রাফিকস: আগামীর সময়
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিয়ালের কামড়ে অন্তঃসত্ত্বা নারীসহ চারজন আহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুচনী পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সবাই সুস্থ আছেন।
স্থানীয়রা জানান, বুধবার রাতে কুচনী পূর্বপাড়ার একটি মুদি দোকানের সামনে আলী আকবর নামে এক যুবককে প্রথমে শিয়ালটি কামড়ে আহত করে। এর কিছুক্ষণ পর একই গ্রামের নাছিমা বেগম নামে এক অন্তঃসত্ত্বা নারীকে কামড় দেয়। এ সময় মনির হোসেন নামে আরেক যুবকের পায়ের মাংস ছিঁড়ে নেয় শিয়ালটি। এছাড়া সীমা রানী দাস নামে এক নারীকে আঁচড় দিয়ে আহত করে।
স্থানীয় মুদি দোকানি সাহেদ মিয়াসহ বাসিন্দারা জানান, ঘটনার পর এলাকায় শিয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাতে নারী ও শিশুরা বাইরে বের হতে ভয় পাচ্ছে। আতঙ্কে অনেকে লাঠি হাতে নিয়ে রাস্তায় বের হচ্ছেন।
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী চারজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতরা গত রাতে ও আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন।



