Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দুর্ভোগের বর্ষায় বিলপাড়ে হাসি ফোটাচ্ছে শাপলা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৭:০৫
দুর্ভোগের বর্ষায় বিলপাড়ে হাসি ফোটাচ্ছে শাপলা

কালীগঞ্জের বিলপাড়ে শাপলা তোলায় ব্যস্ত স্থানীয়রা। ছবি: আগামীর সময়

দিন এনে দিন খাওয়া মানুষের কাছে বর্ষা যেন দুর্ভোগের আরেক নাম। তবে গাজীপুরের কালীগঞ্জের বিলপাড়ের মানুষের ঘরে বর্ষা আনে রোজগার। এর মাধ্যম, জাতীয় ফুল শাপলা। 

সেখানকার বেলাই ও ভাটিরা বিলসহ বিস্তীর্ণ জলাভূমি বর্ষায় ভরে ওঠে শাপলা ফুলে। বৈরী আবহাওয়ায় দিনের শুরুতেই বিলপাড়ে দেখা যায় কর্মব্যস্ততা। কেউ ডিঙ্গি নৌকায়, কেউ তালগাছের তৈরি কোন্দায় চড়ে ভোরেই লেগে যান শাপলা সংগ্রহে। সেসব স্থানীয় বাজারে বিক্রি করে ঘরে আনেন রোজগার।

বেলাই বিলপাড়ের মো. ইকবাল হোসেন (৩৯) প্রতিদিন ভোরে নাস্তা সঙ্গে নিয়েই বেরিয়ে পড়েন শাপলা তুলতে। পরিবারের বড় ছেলে হিসেবে দায়িত্ব কাঁধে নিয়েছেন অনেক আগেই। পড়াশোনা শেষ করেও জোটেনি স্থায়ী চাকরি। বাবার রেখে যাওয়া সামান্য জমিতে শুকনো মৌসুমে চাষাবাদ আর বর্ষায় শাপলা বিক্রি করেই চলে তার সংসার।

একই গ্রামের মো. শরৎ আলী (৬৯) অন্যান্য সময় গভীর নলকূপ স্থাপনের কাজ করেন। বর্ষা এলেই বদলে ফেলেন পেশা। ‘সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিলে শাপলা তুলি। প্রতিদিন প্রায় তিন হাজার টাকার শাপলা বিক্রি করি’- বলছিলেন তিনি।

‘বর্ষায় আমগো কোনো কাম-কাইজ থাহে না। বিলের হাবলা (শাপলা) বেইচ্চা যেই টেহা পাই, হেইডা দিয়া কোনো রহমে সংসার চালাই। কিন্তু আগের মতো এখন আর হাবলা ফোডে না। মানুষ বাড়ছে, সবাই হাবলা তোলে। তাই আগের চেয়ে হাবলাও কইমা (কমে) গেছে’- বললেন বিলপাড়ের মো. আজহার মোল্লা।

কথা হলো জমির উদ্দিন নামে আরেকজনের সঙ্গে। তিনি ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তি করেছেন। প্রতিদিন প্রায় ১০০ আটি শাপলা সরবরাহ করেন। দৈনিক আয় হয় প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা। তার কথা, ‘এত শাপলা সংগ্রহ করা সহজ না। এর পেছনে থাকে ঘণ্টার পর ঘণ্টা কঠোর পরিশ্রম।’

বিলপাড়ের এমন প্রায় অর্ধশতাধিক পরিবার বছরের এই সময়ে শাপলার ওপর নির্ভর করেই সংসার চালায়। তাদের তোলা শাপলা পৌঁছে যায় রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে, নানাজনের খাবারের পাতে। 

উপজেলার বক্তারপুর ইউনিয়নের জয়রামবের গ্রামের ফুলরানী গমেজ (৬১) মেয়ের জন্য শাপলা নিতে এসেছেন সেখানে। ‘আমার মেয়ে ঢাকায় থাকে। ও শাপলার তরকারি খুব পছন্দ করে। তাই ওর জন্য কিছু শাপলা নিয়ে যাচ্ছি’- বললেন তিনি।

‘একসময় যে শাপলা বিলেই পচে নষ্ট হতো, আজ সেটিই মানুষের খাদ্য, কর্মসংস্থান এবং স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে’- মনে করেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার সভাপতি অ্যাড. মো. আতিকুর রহমান ভূঞা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী জানালেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিবছর শতাধিক কৃষক প্রায় ১০০ টন শাপলা সংগ্রহ করেন। চাহিদা বাড়ায় শাপলা এখন একটি সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদে পরিণত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বললেন, ‘বর্ষা মৌসুমে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান অনেকটাই কমে যায়। তখন নতুন মাছের পাশাপাশি বিলের শাপলাই অনেক পরিবারের বেঁচে থাকার স্বপ্নকে জিইয়ে রাখে। তবে অতিরিক্ত সংগ্রহের কারণে জাতীয় ফুলের বংশবিস্তার যেন ব্যাহত না হয়, সে বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে।’

গাজীপুরকালিগঞ্জশাপলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    advertiseadvertise