Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যশোরে মানুষের ভুলে বিপন্ন মেছো বিড়াল

জুবায়ের হোসেন, চৌগাছা (যশোর)
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮
যশোরে মানুষের ভুলে বিপন্ন মেছো বিড়াল

গ্রাফিকস: আগামীর সময়

দূর থেকে দেখলে বাঘের বাচ্চা মনে হতে পারে। গায়ে ডোরাকাটা ছোপ, চোখেমুখে বুনোভাব— এমন চেহারার কারণে লোকালয়ে ঢুকে পড়া মেছো বিড়াল ঘিরে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর পিটিয়ে হত্যা— যশোরের বিভিন্ন এলাকায় এমন ঘটনার শিকার হচ্ছে মেছো বিড়াল। গত কয়েক মাসে চৌগাছা, শার্শা, ঝিকরগাছা ও সদর উপজেলায় অন্তত ১১টি মেছো বিড়াল হত্যার তথ্য পাওয়া গেছে। অথচ জলাভূমির এই লাজুক প্রাণীটি মানুষের জন্য হুমকি নয়; বরং জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের ভুল ধারণা, আবাসস্থল ধ্বংস ও সচেতনতার অভাবে এখন হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে প্রাণীটি।

স্থানীয়দের ভাষায়, মেছো বিড়াল পরিচিত ‘মেছোবাঘ’, ‘বাগধোড়া’, ‘বাগডাসা’, ‘ভাম’ কিংবা ‘গো-বাঘা’ নামে। একসময় যশোরের বিস্তীর্ণ নিচু ভূমি, বিল ও নদীঘেরা এলাকায় এদের নিয়মিত বিচরণ ছিল। চিত্রা, ইছামতী ও কপোতাক্ষ নদের অববাহিকা একসময় মেছো বিড়ালের খাবার ও আশ্রয়ের জন্য অনুকূল ছিল। কিন্তু গত দুই দশকে জলাশয় ও ডোবা ভরাট, নগরায়ণ, অবকাঠামোগত পরিবর্তন, বাণিজ্যিক মাছ চাষের জন্য বাঁধ নির্মাণ এবং বাঁশঝাড় উচ্ছেদের মতো কারণে বদলে গেছে সেই পরিবেশ। এতে মেছো বিড়ালের চলাচলের স্বাভাবিক পথও বাধাগ্রস্ত হয়েছে। খাদ্যের সন্ধানে তাই তাদের অনেক সময় লোকালয়ে ঢুকে পড়তে হচ্ছে। আর লোকালয়ে প্রবেশ করলেই মানুষের আতঙ্ক ও আক্রমণের ঝুঁকিতে পড়ছে প্রাণীগুলো।

প্রাণী বিশেষজ্ঞদের মতে, জলাভূমির স্বাস্থ্য ও খাদ্যশৃঙ্খলের সঙ্গে এই প্রাণীর সম্পর্ক রয়েছে। মাছের পাশাপাশি মেছো বিড়ালের খাদ্য তালিকায় রয়েছে ইঁদুর, বিভিন্ন পোকামাকড়, ব্যাঙ ও সাপের বাচ্চা। ফলে কৃষিজমিতে ক্ষতিকর প্রাণী নিয়ন্ত্রণে এটি প্রাকৃতিকভাবে ভূমিকা রাখে। জলাশয়ের অসুস্থ বা দুর্বল মাছ শিকার করেও খাদ্যশৃঙ্খলের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। এ কারণেই মেছো বিড়ালকে জলাভূমির বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ সূচক প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। কোনো এলাকার জলাভূমি, খাদ্য ও আশ্রয়ের পরিবেশ কতটা টেকসই, তারও একটি ধারণা পাওয়া যায় এই প্রাণীর উপস্থিতি থেকে। ফলে যশোরের জলাভূমি থেকে মেছো বিড়াল হারিয়ে যাওয়া শুধু একটি বন্যপ্রাণী হারানোর ঘটনা নয়; এর সঙ্গে ওই এলাকার পরিবেশগত পরিবর্তনেরও একটি গুরুত্বপূর্ণ বার্তা জড়িয়ে আছে।

চৌগাছার প্রাণ-প্রকৃতি রক্ষা কমিটির সদস্য আল সামি মনে করেন, ‘মানুষের অসচেতনতার কারণে নিরীহ মেছো বিড়াল পিটিয়ে হত্যা করা হচ্ছে। বিশেষ করে বন বিভাগের উদাসীনতা এর জন্য প্রধানত দায়ী।’ তার ভাষায়, ‘দূরবর্তী গ্রামে কোনো প্রাণী বিপদে পড়লে আমরা খবর দিই, কিন্তু উদ্ধারকারী দল সময়মতো আসে না। উদ্ধার সরঞ্জাম ও জরুরি ব্যবস্থার অভাবে আমাদের চোখের সামনেই প্রাণীগুলো প্রাণ হারায়।’

তবে যশোর বন বিভাগের কর্মকর্তা অমিতা মণ্ডলের ভাষ্য, ‘সীমিত জনবল ও নানা সীমাবদ্ধতার মধ্যেও খবর পেলে আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। মেছো বিড়াল রক্ষায় আইনি কঠোরতার পাশাপাশি সচেতনতা বাড়াতে কাজ চলছে।’ আইনেও মেছো বিড়াল হত্যার সুযোগ নেই। বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী মেছো বিড়াল সংরক্ষিত প্রাণী। প্রাণীটি ধরা বা হত্যা দণ্ডনীয় অপরাধ।

গত ৬ সেপ্টেম্বর গণসচেতনতা তৈরি ও গবেষণার কাজে জাপান-বাংলাদেশ মেছো বিড়াল সংরক্ষণ প্রকল্পের একটি দল যশোরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। জাপানের রিতসুমেইকান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আই সুজুকি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বন্যপ্রাণী গবেষক আমিনুর রহমান এবং প্রকল্পের গবেষণা সহকারী আবুল কাসেম যশোর সদর, চৌগাছা, ঝিকরগাছা ও শার্শা উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

গবেষকদের পর্যবেক্ষণেও উঠে এসেছে স্থানীয় মানুষের সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী গবেষক আমিনুর রহমানের মতে, মেছো বিড়াল হিংস্র নয়, এটি আমাদের জলজ পরিবেশের বন্ধু। যদি সচেতনতা না বাড়ানো যায়, তবে স্থানীয় কৃষি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে।

আন্তর্জাতিক গবেষণার দৃষ্টিতেও যশোরের জলাভূমির গুরুত্ব রয়েছে— মনে করেন জাপানের রিতসুমেইকান বিশ্ববিদ্যালয়ের গবেষক ও সহকারী অধ্যাপক ড. আই সুজুকি। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে মেছো বিড়াল একটি সংকটাপন্ন প্রজাতি। যশোরের জলজ অববাহিকা এদের টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ। এই প্রাণী রক্ষা করা না গেলে তা বৃহত্তর পরিবেশ গবেষণার জন্যও ক্ষতির কারণ হবে।’

মেছো বিড়ালচৌগাছাযশোর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প