Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আওয়ামী লীগ মিছিল করতে পারছে জামায়াতের কারণে, দাবি রাশেদের

ঝিনাইদহ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭
আওয়ামী লীগ মিছিল করতে পারছে জামায়াতের কারণে, দাবি রাশেদের

ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: আগামীর সময়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার পেছনে জামায়াতে ইসলামীর মদদ রয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি বলেছেন, গুলশানে বিক্ষোভ মিছিল করেছে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ। জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে হয়তো তারা যোগাযোগ করে এই মিছিল করেছে।

রাজধানীর গুলশানে গতকাল আওয়ামী লীগ সমর্থকদের মিছিল বের করার দিকে ইঙ্গিত করে আজ ঝিনাইদহে সাংবাদিকদের একথা বলেন রাশেদ।

ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ এবং জেলা প্রশাসন আয়োজিত সচেতনতামূলক শোভাযাত্রায় অংশ নেওয়ার পর এই প্রতিক্রিয়া জানান তিনি।

গত সংসদ নির্বাচনে বিএনপির থেকে অংশ নেওয়া রাশেদ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক বোঝাতে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের প্রসঙ্গ টানেন।

আরও পড়ুন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

১২ সেপ্টেম্বর ২০২৬

তিনি বলেছেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবারও আওয়ামী লীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে।

রাশেদ আরও বলেছেন, ‘জামায়াত নেতারা বলছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের আপত্তি নেই। কিন্তু আমরা বলতে চাই, দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী রাশেদের এ বক্তব্যের বিষয়ে জামায়াতের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা, সংসদ সদস্য প্রার্থী দিলশানা পারুল উল্টো ক্ষমতাসীন বিএনপিকেই দায়ী করেছেন।

গুলশানে আওয়ামী লীগের মিছিল নিয়ে তিনি গতকাল এক ফেসবুক পোস্টে লেখেন, ‘বিএনপি না চাইলে আওয়ামী লীগ গুলশানে কেন, বাংলাদেশের কোথাও মিছিল করার হিম্মত রাখে না। আওয়ামী লীগ মিছিল বের করে, কারণ বিএনপি চায়।’

নিজের এই বক্তব্যের পেছনে যুক্তি দেখিয়ে তিনি বলেছিলেন, ‘বিএনপির রাজনৈতিক হিসাব হচ্ছে, জামাতকে তারা রাজাকার-যুদ্ধাপরাধী বলে নিজেরা সাইজে রাখবে। আর আওয়ামী লীগকে দিয়ে এনসিপিকে সাইজে রাখবে। এটা হচ্ছে বিএনপির হিসাব।’

দৃুই বছর আগে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। গত ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্যদিয়ে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরও সেই নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আওয়ামী লীগ নেতা-কর্মীরা মিছিল বের করতে গিয়ে পুলিশের বাধার মুখেও পড়ছে। গতকাল গুলশানের মিছিল থেকেও ৩২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুুলিশ।  

ঝিনাইদহআওয়ামী লীগরাশেদ খান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!