Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঝড়ের কবলে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, উদ্ধার ৫ নিখোঁজ ৬

পটুয়াখালী প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ২২:২২
ঝড়ের কবলে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, উদ্ধার ৫ নিখোঁজ ৬

ফাইল ছবি

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। ওই ট্রলারে থাকা ১১ জনের মধ্যে জীবিত উদ্ধার হয়েছেন পাঁচজন, আর নিখোঁজ রয়েছেন ছয়জন।

গতকাল রবিবার রাত ১০টার দিকে গভীর সাগরে ঘটে এ দুর্ঘটনা। আজ সোমবার দুপুরে উদ্ধার হওয়া জেলেরা গভীর সাগরে মোবাইল নেটওয়ার্কের আওতায় এসে তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে গলাচিপা থানাকে বিষয়টি অবহিত করে ট্রলার মালিকের পরিবার।

নিখোঁজ জেলেরা হলেন গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের দক্ষিণ পানপট্টি গ্রামের মৃত গেদু হাওলাদারের ছেলে মো. হারুন হাওলাদার, পানপট্টি গ্রামের মো. এমাদুল, গজালিয়া ইউনিয়নের ইচাদী গ্রামের মো. ফোরকান, মো. সায়েম ও মো. আল আমিন এবং গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের মো. আকাশ।

গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে উদ্ধার হওয়া জেলেরা এখনো গভীর সমুদ্রে অবস্থান করছেন এবং উপকূলে ফিরতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের মো. এমাদুল সিকদারের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার ১১ জেলেকে নিয়ে ইলিশ শিকারের উদ্দেশ্যে গভীর বঙ্গোপসাগরে যায়। রবিবার রাতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে কাছাকাছি অবস্থান করা অন্য একটি ট্রলারের জেলেরা পাঁচজনকে উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ হন অন্য ছয়জন।

গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেছেন, ‘ট্রলার মালিক এমাদুলসহ ১১ জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। ঝড়ের কবলে ট্রলারটি ডুবে যায়। ট্রলারের ওপর অবস্থান করা পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ট্রলারের ভেতরে থাকা ছয়জনকে এখনো উদ্ধার করা যায়নি।’

ট্রলার ডুবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি