রাজশাহী সদর দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন

গ্রাফিকস: আগামীর সময়
রাজশাহী সদর দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. শামীম হাসান এবং সাধারণ সম্পাদক পদে মো. সুমন রেজা নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। রাজশাহী কোর্ট এলাকায় অবস্থিত সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় প্রধান
নির্বাচন কমিশনার সেলিম আহম্মেদ ফল ঘোষণা করেন।
নির্বাচনে সহসভাপতি পদে মো. সাদিয়ার রহমান (ভুলান), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. বদিউজ্জামান (সুজন), সাংগঠনিক সম্পাদক পদে মো. হুমায়ুন আক্তার (শাহান), আইনবিষয়ক সম্পাদক পদে মো. আফরোজেল ইসলাম (লিপন), দপ্তর সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন এবং প্রচার সম্পাদক পদে মো. ইকবালুর রহমান (খালিদ) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. টিপু সুলতান, মো. আসিফ ইকবাল কাজল ও মো. বাবুল হোসেন।






