Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অনিয়মের নির্বাচন হলে সরকার পাঁচ বছরও টিকবে না

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:০৭
অনিয়মের নির্বাচন হলে সরকার পাঁচ বছরও টিকবে না

ছবি: আগামীর সময়

সরকার প্রথম বছরেই অনিয়ম ও দুর্নীতিনির্ভর নির্বাচন করলে তা দীর্ঘস্থায়ী হবে না।

পাঁচ বছরের বেশি দেশ পরিচালনা করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

মঙ্গলবার বিকেলে বরিশাল নগরীর একটি কনভেনশন হলে জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সরকার যদি প্রথম বছরেই অনিয়মের নির্বাচন করে, দুর্নীতিমূলক নির্বাচন করে, তাহলে এই সরকার মুখ থুবড়ে পড়বে। পাঁচ বছরের বেশি দেশ চালাতে পারবে না।

তিনি আরও বলেছেন, সরকার না চাইলে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোটগ্রহণ করতে পারবে না। এমন পরিস্থিতি হলে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কি না, সেটি এখনো সিদ্ধান্তের পর্যায়ে রয়েছে।

দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের দাম প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব বললেন, সরকার যদি দুর্নীতি রুখতে না পারে, তাহলে তেলের দামও কমাতে পারবে না। এতে দেশের মানুষ স্বস্তিতে থাকবে না, বরং দেশ ধ্বংসের দিকে ধাবিত হবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগর শাখার আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় জাতীয় পার্টির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসসহ জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতারা।


বরিশালজাতীয় পার্টিমতবিনিময়সভা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: