Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দস্যুর ডেরায় ২৪ দিন: ৬০ হাজার মুক্তিপণে ফিরলেন ২ জেলে

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ মে ২০২৬, ১৮:৪২
দস্যুর ডেরায় ২৪ দিন:  ৬০ হাজার মুক্তিপণে ফিরলেন ২ জেলে

ছবি: আগামীর সময়

অপহরণের ২৪ দিন পর বনদস্যুদের ডেরা থেকে মুক্ত হয়েছেন বাগেরহাটের শরণখোলার দুই জেলে। ৬০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বুধবার (২৭ মে) রাতে তারা বাড়ি ফিরে আসেন।

এর আগে গত ৩ মে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছোট খাজুরা এলাকায় মাছ ধরার সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত হন তারা।

ফিরে আসা জেলেরা হলেন উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের সগীর বয়াতী (৪০) এবং বকুলতলা গ্রামের সরোয়ার হোসেন (৩৮)।

এছাড়াও বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর কাছে বিভিন্ন এলাকার এখনো ১৮ জেলে জিম্মি রয়েছেন। এই জিম্মি জেলেরা গত ১৯ মে সুন্দরবনের ফুসফুসের চর এবং ২০ মে ছাপড়াখালী এলাকা থেকে অপহরণের শিকার হন এই দস্যু বাহিনীর হাতে।

দস্যুর ডেরা থেকে ফিরে আসা জেলেরা জানিয়েছেন, দস্যুরা তাদের দিয়ে বিভিন্ন কাজ করিয়েছেন। ঠিক মতো খাবার দিত না। বন্যমশার কামড় আর অস্বাস্থ্যকর পরিবেশে থাকা এবং তিন বেলা খাবার না খেতে পেরে তারা শারীরিকভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন। বাড়ি এসে তারা চিকিৎসা গ্রহণ করছেন।

এই জেলেরা আরো জানান, দস্যুদের কাছে জিম্মি থাকা অবস্থায় সারাক্ষণ আতঙ্কে কাটাতে হয়েছে। সুন্দরবনে মাছ ধরতে আর যাবেন কী না সিদ্ধান্ত নিতে পারছেন না তারা।

সুন্দরবন সুরক্ষা কমিটির সদস্য ও স্থানীয় সমাজসেবক ওবায়দুল শেখ জানান, বনদস্যুদের তাণ্ডবে শরণখোলার জেলেরা দিশেহারা। দস্যুরের চাঁদাবাজির কারণে এ অঞ্চলের জেলেরা সুন্দরবনে মাছ ধরা বন্ধ করে দেওয়া কথা ভাবছে এখন। সুন্দরবনে মাছ ধরা বন্ধ হলে দরিদ্র পরিবারগুলো খুবই আর্থিক সংকটে পড়বে জেলে। দস্যুদমনে আরো কঠোর অভিযানের দাবি জানান তিনি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান জানিয়েছেন, দীর্ঘদিন সুন্দরবনে দস্যুদের হাতে জিম্মি থাকা শরণখোলার দুই জেলে ফিরে আসার কথা শুনেছেন। বনবিভাগের সীমাবদ্ধতার কারণে দস্যুদের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিতে পারছেন না তারা। তবে দস্যুদের অবস্থান ও গতিবিধি লক্ষ্য রাখছেন তারা। মাঝেমধ্যে সাধসমতো অভিযানও পরিচালনা করছে বনবিভাগ। দ্রুত সুন্দরবন দস্যুমুক্ত হবে এমন আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা। 

দস্যুমুক্তিপণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!