Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সপ্তাহ ধরে পানিবন্দি লাইল্যাঘোনা, দুর্ভোগে দুই শতাধিক পরিবার

রাঙ্গামাটি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ২০:৫১
সপ্তাহ ধরে পানিবন্দি লাইল্যাঘোনা, দুর্ভোগে দুই শতাধিক পরিবার

ছবি: আগামীর সময়

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাম্প্রতিক বন্যার পানি অধিকাংশ এলাকা থেকে নেমে গেলেও লাইল্যাঘোনা এলাকায় এখনো কাটেনি জলাবদ্ধতা। বন্যার প্রায় এক সপ্তাহ পরও সেখানে জমে থাকা পানি না নামায় দুই শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকার নিচু ভূপ্রকৃতি, পানি নিষ্কাশনের অপর্যাপ্ত ব্যবস্থা এবং খাল-নালার স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় বন্যার পানি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। এতে বসতঘর, আঙিনা ও গ্রামের অভ্যন্তরীণ সড়কগুলো এখনো পানির নিচে রয়েছে।

বর্তমানে এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে নৌকা। জরুরি প্রয়োজনে বাজার, হাসপাতাল কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে স্থানীয়দের নৌকার ওপর নির্ভর করতে হচ্ছে। এতে প্রতিদিনই বাড়ছে ভোগান্তি ও অতিরিক্ত ব্যয়।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, বয়স্ক, অন্তঃসত্ত্বা নারী ও অসুস্থ ব্যক্তিরা। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে যাচ্ছে। নিয়মিত চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা উদ্বেগে রয়েছেন।

দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় গবাদিপশু পালনকারীরাও বিপাকে পড়েছেন। গোয়ালঘরে পানি ঢুকে পড়ায় গরু-ছাগল নিরাপদ স্থানে রাখতে হিমশিম খেতে হচ্ছে। পশুখাদ্যের সংকট দেখা দিয়েছে, অনেক জায়গায় শুকনো খড় ও খাদ্য নষ্ট হয়ে গেছে। খামারিদের আশঙ্কা, এতে গবাদিপশুর বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে।

“অন্য এলাকার পানি অনেক আগেই নেমে গেছে, কিন্তু আমাদের এলাকায় এখনো ঘরের ভেতরে পানি। কোথাও যেতে হলে নৌকা ছাড়া উপায় নেই।”

— মো. খলিল, স্থানীয় বাসিন্দা

“ঘরে শুকনো জায়গা নেই। চুলা, টিউবওয়েল ও বাথরুম এখনো পানির নিচে। বিশুদ্ধ পানিরও সংকট রয়েছে।”

— জরিদা বেগম, স্থানীয় বাসিন্দা

এলাকাবাসীর দাবি, লাইল্যাঘোনায় জলাবদ্ধতার সমস্যা নতুন নয়। প্রতি বর্ষা মৌসুমেই বন্যার পানি দীর্ঘ সময় আটকে থাকে। পানি নিষ্কাশনের খাল পুনঃখনন, প্রতিবন্ধকতা অপসারণ এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বললেন, লাইল্যাঘোনা এলাকায় পানি আটকে থাকার বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। পানি নিষ্কাশনের সমস্যাগুলোও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তবে এলাকাবাসীর মতে, শুধু ত্রাণ সহায়তা দিয়ে এই সংকটের স্থায়ী সমাধান হবে না। ভবিষ্যতে যাতে প্রতি বর্ষায় একই পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য দ্রুত কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা, খাল পুনঃখনন এবং দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা নিরসনে বাস্তবসম্মত প্রকল্প গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

রাঙামাটিবাঘাইছড়িবন্যার পানিপানিবন্দি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি