Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শেখ হাসিনাকে আইনমন্ত্রী

ডিসেম্বরে দেশে ফিরে আইনের মুখোমুখি হোন

শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১৫:২০
ডিসেম্বরে দেশে ফিরে আইনের মুখোমুখি হোন

ছবি: আগামীর সময়

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। আমিও বিশ্বাস করতে চাই তিনি দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন। আইনের ক্ষমতা অনেক দীর্ঘ, আইন তার নিজস্ব গতিতেই চলবে।

আজ শুক্রবার বেলা ১১টায় ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটরিয়ামে ‘আগামীর শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা এবং প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

শেখ হাসিনার প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, তার বিরুদ্ধে খুন, গুম ও গণহত্যার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যের মুখোমুখি হতে চাইলে শেখ হাসিনার দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়া উচিত।

বিচার বিভাগ সম্পর্কে মো. আসাদুজ্জামান বলেছেন, তার স্বপ্ন এমন একটি বিচার বিভাগ, যেখানে একজন দরিদ্র ও অসহায় মানুষও সৃষ্টিকর্তার পর সবচেয়ে বেশি আস্থা রাখতে পারবেন। তবে সেই লক্ষ্য অর্জনে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে।

তিনি জানান, বিচার বিভাগ নিয়ে নানা ধরনের সমালোচনা রয়েছে। কেউ দুর্নীতির কথা বলেন, কেউ কাঠামোগত দুর্বলতার কথা বলেন। বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব। বিচারকদের দায়িত্ব কেবল একটি পেশা হিসেবে কাজ করা নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

আরও পড়ুন

শ্বশুরবাড়িতে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি পলাতক

০৭ আগস্ট ২০২৬

শেখ হাসিনার সাম্প্রতিক সময়ের বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেছেন, অনেকে ভিডিও কনফারেন্সের কথা বললেও সেটি ছিল একটি রেকর্ড করা অডিও বার্তা। এটি নিয়ে নানা আলোচনা থাকলেও তার দৃষ্টিতে শেখ হাসিনা একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভিন্ন হত্যা ও সহিংসতার মামলাও রয়েছে।

তিনি আরও বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যারা আলোচনা করছেন, তাদের উচিত একবার ভেবে দেখা। এত অভিযোগের পরও তিনি জনগণের কাছে কোনো অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা করেছেন কি না।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রীমো. আসাদুজ্জামানঝিনাইদহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: