Agamir Somoy E-Paper
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘এবার নিজের আয়ে সংসার চালানোর স্বপ্ন দেখছি’

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১৫:১৭
শেয়ার করুন:
‘এবার নিজের আয়ে সংসার চালানোর স্বপ্ন দেখছি’

ছবি: আগামীর সময়

অভাবের সংসার। কাজের সুযোগও সীমিত। অন্যের ওপর নির্ভর করেই কাটছিল দিন। নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা ছিল। কিন্তু সামর্থ্য ছিল না। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। কারও হাতে উঠেছে সেলাই মেশিন, কারও হাতে কম্পিউটার। কেউ পেয়েছেন ব্যবসার জন্য বিজনেস কার্ট। এসব উপকরণ ঘিরে নতুন স্বপ্ন দেখছেন রাজশাহীর ১২০ জন প্রান্তিক নারী-পুরুষ। তাদের চোখে এখন স্বাবলম্বী হওয়ার আশা। নিজের আয়ে সংসার চালানোর প্রত্যয়।

আজ সোমবার দুপুরে রাজশাহী নগর ভবনে সম্মেলন কক্ষে তাদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি থেকে সরঞ্জাম বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সহায়তা পাওয়া ১২০ জনের মধ্যে ১১৫ জন নারী ও পাঁচজন পুরুষ। তাদের মধ্যে ৩১ জন পেয়েছেন কম্পিউটার, ৩৭ জন সেলাই মেশিন এবং ৫২ জন পেয়েছেন বিজনেস কার্ট। ইউএনডিপি, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডকা) ও রাসিকের উদ্যোগে এসব সরঞ্জাম দেওয়া হয়েছে।

উপকারভোগী আসমা খাতুন, রেবা খাতুন ও ইয়াসমিন খাতুন জুথির চোখেমুখেও ছিল নতুন আশার ছাপ। তারা বললেন, এসব সরঞ্জাম তাদের আয়ের পথ তৈরি করবে। নিজেরা কাজ করে সংসারে অবদান রাখতে পারবেন। স্বাবলম্বী হওয়ার স্বপ্ন পূরণে এই সহায়তা বড় ভূমিকা রাখবে। এ জন্য রাসিক প্রশাসকসহ প্রকল্পসংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

আরও পড়ুন

হোটেলের ক্যাশবাক্স ভেঙে টাকা লুট, থানায় অভিযোগ

০২ নভেম্বর ২০২৬

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, শুধু চাকরির আশায় বসে না থেকে বেকার তরুণ-তরুণীরা যেন নিজেরাই কর্মসংস্থান তৈরি করতে পারেন, সেই লক্ষ্যেই এ উদ্যোগ। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষকে স্বাবলম্বী করে তুলতে কাজ করছে সিটি করপোরেশন। ভবিষ্যতে প্রকল্পটির কার্যক্রম নগরীর ৩০টি ওয়ার্ডে সম্প্রসারণের চেষ্টা করা হবে।

তিনি আরো বললেন, বেকারত্ব দূর করতে নতুন উদ্যোক্তা তৈরি জরুরি। এ জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংকে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে। গত ১ নভেম্বর জাতীয় যুব দিবসে তরুণদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তায় ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

রাসিক প্রশাসক আরও বলেছেন, ইউএনডিপি ও সিডকাসহ উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় দরিদ্র পরিবারের আয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির কার্যক্রম চলছে। এসব উদ্যোগ সম্প্রসারণে সিটি করপোরেশনের সহযোগিতা অব্যাহত থাকবে।

নগরীর ফুটপাত প্রসঙ্গে তিনি বললেন, ফুটপাত নাগরিকদের চলাচলের জন্য। ফুটপাত দখলমুক্ত রাখার কার্যক্রম চলছে। পাশাপাশি সেখানকার ব্যবসায়ীদের পুনর্বাসনেও উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন শাখার জেনারেল সেক্রেটারি অধ্যাপক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ মামুন। বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং সিডিসি ফেডারেশনের সভাপতি আয়েশা খাতুন মুক্তি।

এ সময় রাসিকের সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম, ইউএনডিপির প্রজেক্ট অ্যানালিস্ট আব্দুল্লাহ আল মাসুমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, সিডিসির নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


সেলাই মেশিনরাজশাহী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যেই মজুরি বোর্ড গঠন

    পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যেই মজুরি বোর্ড গঠন