আড়াইহাজার
থানা থেকে লুট হওয়া পিস্তল-গুলি মসজিদের দ্বিতীয় তলা থেকে উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি

ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলা থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আড়াইহাজার পৌরসভার বাজার মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেন ওসি মো. সবজেল হোসেন।
পুলিশ জানিয়েছে, পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম জানান, উদ্ধার করা ৯ এমএম পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে নিশ্চিত হওয়া গেছে।
উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।




