Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নারায়ণগঞ্জে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে তিতাসের ৮১ হাজার গ্রাহক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৫:৪০
নারায়ণগঞ্জে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে তিতাসের ৮১ হাজার গ্রাহক

নারায়ণগঞ্জ শহরে গ্যাসের তীব্র সংকট। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে গত কয়েক দিন ধরে গ্যাস সরবরাহে স্বল্পতার কারণে তীব্র সংকটে পড়েছেন তিতাসের ৮১ হাজার গ্রাহক। এতে নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর কর্মজীবী মানুষ, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সবচেয়ে বেশি বিপাকে। তিতাস কর্তৃপক্ষ বলছে, এই ভোগান্তি আরও দুই থেকে তিন দিন চলার আশঙ্কা আছে।

খানপুর এলাকার গৃহবধূ শ্রাবণী আক্তার বলেছেন, ‘গত দুই দিন যাবৎ গ্যাসের চাপ কম ছিল। আজ তো একেবারেই নেই। হুট করে চালু হওয়ায় রান্নাবান্না কিছুই করা যায়নি। বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে।’

কাশিপুর বাংলাবাজার এলাকার লিমন দেওয়ানের অভিযোগ, ‘গতকাল রাত থেকেই চুলায় গ্যাস নেই। যার ফলে বাসায় রান্নাবান্না কিছুই করা সম্ভব হয়নি। খাবার-দাবার সব বাইরে থেকে কেনা হচ্ছে।’

সস্তাপুর এলাকার আকিব মাহমুদ বলেন, ‘ইলেকট্রিক চুলা ব্যবহার করে বাসায় খাবার-দাবার তৈরি করা হয়েছে। গ্যাস না থাকায় মানুষ ব্যাপক ভোগান্তি পোহাচ্ছে।’

কাশিপুরের হাজীপাড়া এলাকার গৃহবধূ রুমা আক্তারের দাবি, ‘রাতে কিছুটা গ্যাস থাকলেও সকালে একেবারেই গ্যাস থাকে না। বাচ্চাদের স্কুল আছে, সকালের নাশতাই সময়মতো দিতে পারিনি। বাধ্য হয়ে এই প্রচণ্ড গরমের মধ্যে কাঠের চুলা ব্যবহার করে অনেক কষ্টে দুপুরের রান্না সারতে হয়েছে।’

ইসদাইর এলাকার আল-আমিন বলেছেন, ‘আমাদের এখানে অনেক দিন ধরেই গ্যাসের সমস্যা। সকালে একেবারেই থাকে না। মাঝে মাঝে একটু টিমটিম করে আসে, তাও রান্না শেষ হওয়ার আগেই চলে যায়।’


আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় আট বিদ্যালয়ের দুই বিভাগের কেউ পাস করেনি

১৩ আগস্ট ২০২৬

সরেজমিন নারায়ণগঞ্জের অধিকাংশ এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, দিনের বেলায় গ্যাস প্রায় থাকেই না। মাঝেমধ্যে সামান্য সময়ের জন্য সরবরাহ এলেও চাপ এত কম থাকে যে স্বাভাবিকভাবে রান্না করা সম্ভব হয় না। ফলে গ্যাসের বিকল্প হিসেবে অনেকে ইলেকট্রিক চুলা, কাঠের চুলা ব্যবহার করছেন। কেউ কেউ বাইরে থেকে খাবার কিনে খাওয়ার ওপর নির্ভর করছেন।

তিতাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মনজুর আজিজ মোহন বলেন, ‘আমাদের এলএনজি সরবরাহের প্রধান উৎস এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড গ্যাসিফিকেশন ইউনিট)-এর দুটি ইউনিটের মধ্যে একটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেটি মেরামত শেষে নতুন করে সংযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে। এ কারণে গত কয়েক দিন ধরে গ্যাস সরবরাহে স্বল্পতা তৈরি হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে পারে।’

আবাসিক গ্রাহকদের দুর্ভোগের বিষয়ে তিনি বলেছেন, ‘নারায়ণগঞ্জ ডিপার্টমেন্টে আমাদের প্রায় ৮১ হাজার গ্রাহক রয়েছেন। এর মধ্যে যারা ডাউনস্ট্রিম এলাকায় অবস্থান করছেন, তারাই মূলত এই গ্যাস স্বল্পতায় বেশি ভুগছেন। তবে আপস্ট্রিমে থাকা গ্রাহকরা কিছুটা হলেও সরবরাহ পাচ্ছেন। সংকট নিরসনে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’



নারায়ণগঞ্জগ্যাস সংকটগ্যাস সরবরাহতিতাস গ্যাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর