Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় আট বিদ্যালয়ের দুই বিভাগের কেউ পাস করেনি

  • এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ কমেছে ১১৩
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৫:৩০
ব্রাহ্মণবাড়িয়ায় আট বিদ্যালয়ের দুই বিভাগের কেউ পাস করেনি

গ্রাফিকস: আগামীর সময়

ব্রাহ্মণবাড়িয়ায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে আট বিদ্যালয়ের দুই বিভাগে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে ছয়টি বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ এবং দুটি বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থীদের কেউ উত্তীর্ণ হতে পারেনি। একটি বিদ্যালয়ে ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র আটজন।

এদিকে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জেলায় এবার পাসের হার গত বছরের তুলনায় সামান্য কম। গত পাঁচ বছরের মধ্যে এবারই সবচেয়ে কমসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ বছর জেলায় পাসের হার ৬৯ দশমিক ৪০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৯৯ জন। গত বছর পাসের হার ছিল ৬৯ দশমিক ৪৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬১২ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ কমেছে ১১৩টি। ২০২৪ সালে পাসের হার ছিল ৮০ দশমিক ৪৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৭১৪ জন।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র বলছে, এ বছর ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় মোট ২৫ হাজার ৫৩৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৭ হাজার ৭২২ জন এবং অকৃতকার্য হয়েছে ৭ হাজার ৮১২ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৯৯ জন।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, বিজয়নগর উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে দুজন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে তিনজন পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করেনি। বিজ্ঞান বিভাগে ২৫ জনের মধ্যে পাস করেছে নয়জন। বিদ্যালয়টির সার্বিক পাসের হার ৩০ শতাংশ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি, অবহেলা এবং অভিভাবকদের উদাসীনতার কারণে এমন ফল হয়েছে। ফরম পূরণের পর অনুপস্থিত শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আনার চেষ্টা করেও সফল হওয়া যায়নি।

বিদ্যালয়টিতে বর্তমানে ৩৩৪ জন শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক রয়েছেন। শিক্ষকদের মধ্যে বিজ্ঞান বিভাগে রসায়ন, কৃষিশিক্ষা ও হিসাববিজ্ঞানের একজন করে শিক্ষক রয়েছেন। অন্যরা মানবিক বিভাগের শিক্ষক।

বাঞ্ছারামপুর উপজেলার আশরাফবাদ উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ছয়জনের কেউ পাস করেনি। তবে বিজ্ঞান বিভাগে ১৯ জনের মধ্যে ১৭ জন পাস করেছে এবং তাদের আটজন জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগে ১৮ জনের মধ্যে পাস করেছে ১৩ জন। বিদ্যালয়টির মোট পাসের হার ৬৯ দশমিক ৭৭ শতাংশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আইডিয়াল হাই একাডেমির ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থী ছিল তিনজন। তাদের কেউ পাস করেনি। বিজ্ঞান বিভাগে সাতজনের মধ্যে ছয়জন পাস করেছে, যাদের দুজন জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগে ১৫ জনের মধ্যে পাস করেছে পাঁচজন। বিদ্যালয়টির পাসের হার ৪৪ শতাংশ।

কসবা উপজেলার কায়েমপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থী ছিল চারজন। তাদের কেউ পাস করেনি। বিজ্ঞান বিভাগে ২৩ জনের মধ্যে ১৪ জন এবং মানবিক বিভাগে ৩৫ জনের মধ্যে ১৯ জন পাস করেছে। বিদ্যালয়টির মোট পাসের হার ৫৩ দশমিক ২৩ শতাংশ।

নাসিরনগর উপজেলার গুনিয়াউক উচ্চবিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে একজন পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে। তবে বিজ্ঞান বিভাগের ১১ জনই পাস করেছে। এ বিভাগ থেকে তিনজন জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগে ৩৬ জনের মধ্যে পাস করেছে ২৪ জন। বিদ্যালয়টির পাসের হার ৭২ দশমিক ৯২ শতাংশ।

একই উপজেলার ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চবিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া একজনও পাস করতে পারেনি। বিজ্ঞান বিভাগে ২৪ জনের মধ্যে ২৩ জন এবং মানবিক বিভাগে ৫১ জনের মধ্যে ৪১ জন পাস করেছে। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। বিদ্যালয়টির পাসের হার ৮৪ দশমিক ২১ শতাংশ।

শ্রীঘর এসইএসডিপি মডেল স্কুলের ফলও বেশ হতাশাজনক। বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাস করেছে মাত্র আটজন। মানবিক বিভাগের ৩১ জনের মধ্যে পাস করেছে সাতজন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের চারজনের মধ্যে একজন। বিদ্যালয়টির মোট পাসের হার ২২ দশমিক ৮৬ শতাংশ।

নবীনগর উপজেলার শ্যামগ্রাম বনলতা বিপিন গার্লস হাইস্কুলের মানবিক বিভাগে পরীক্ষার্থী ছিল ১১ জন। তাদের কেউ পাস করতে পারেনি। বিজ্ঞান বিভাগে চারজনের মধ্যে দুজন এবং অন্য একটি বিভাগে চারজনের মধ্যে দুজন পাস করেছে। মোট ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে চারজন। বিদ্যালয়টির পাসের হার ২১ দশমিক ৫ শতাংশ।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলছিলেন, ‘আমরা ফলাফল সংগ্রহ করছি। ফল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা চেয়ে বিদ্যালয়গুলোকে চিঠি দেওয়া হবে। সরেজমিনে বিদ্যালয়গুলো পরিদর্শনও করা হবে।’

শিক্ষাবিদদের পরামর্শ, কোনো নির্দিষ্ট বিভাগের শিক্ষার্থীদের শতভাগ অকৃতকার্য হওয়ার বিষয়টি শুধু শিক্ষার্থীদের দায় হিসেবে দেখার সুযোগ নেই। বিদ্যালয়ের পাঠদান, শিক্ষকসংকট, নিয়মিত উপস্থিতি, অভিভাবকের নজরদারি ও বিদ্যালয় ব্যবস্থাপনার বিষয়গুলোও খতিয়ে দেখা প্রয়োজন। বিশেষ করে যেসব বিদ্যালয়ে ধারাবাহিকভাবে ফল খারাপ হচ্ছে, সেসব প্রতিষ্ঠানে নজরদারি ও একাডেমিক সহায়তা বাড়ানো জরুরি।

ব্রাহ্মণবাড়িয়াবিদ্যালয়দুই শিক্ষার্থী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর