Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
আগামীর সময়
‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বগুড়ায় দুই মাসে হাম উপসর্গে ২৩ শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:১২
বগুড়ায় দুই মাসে হাম উপসর্গে ২৩ শিশুর মৃত্যু

ছবি: আগামীর সময়

বগুড়ায় গত দুই মাসে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুর শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত জেলায় হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৬৭টি শিশু।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৯ মার্চ বগুড়ায় প্রথম হামের উপসর্গ নিয়ে রোগী হাসপাতালে ভর্তি হয়। এর পর থেকে এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ৭০৫ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৬৩৮ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। মোট ২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বাকি ৬২৭ জনকে সন্দেহভাজন হাম রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৫৮০ জনই বগুড়া জেলার বাসিন্দা।

বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৪৯ জন, ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ৪ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন চিকিৎসাধীন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বগুড়ায় ১ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত মারা যাওয়া ২৩ শিশুর মধ্যে দুজনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে। বাকি শিশুদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। মৃত শিশুদের মধ্যে ১০ জন বগুড়ার বাইরের জেলার বাসিন্দা। তারা চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে এসেছিল।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, গত ২৫ এপ্রিল রাতে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার আতিকুল ইসলামের ১০ মাস বয়সী ছেলে রাইয়ান হামে আক্রান্ত হয়ে প্রথম মারা যায়। পরে ২৩ মে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ৯ মাস বয়সী শিশু আয়াতের মৃত্যু হয়। পরীক্ষায় তার শরীরেও হাম শনাক্ত হয়। সর্বশেষ ১ জুন নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকার ৪ মাস বয়সী আদিবা হামের উপসর্গ নিয়ে মারা যায়।

শজিমেক হাসপাতালের হাম আইসোলেশন বিভাগের ইনচার্জ নাজমুল হাসান জানিয়েছেন, অধিকাংশ শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছে। তবে যেসব শিশুর মৃত্যু হয়েছে, তাদের অনেকের শরীরে রক্তস্বল্পতা, পুষ্টিহীনতা এবং রোগপ্রতিরোধ ক্ষমতার ঘাটতি ছিল। এ ছাড়া, কয়েকটি শিশু অন্য জটিল রোগেও আক্রান্ত ছিল।

শজিমেকের শিশু বিভাগের প্রধান ডা. আবুল ফজল জানিয়েছেন, বর্তমানে ৬ মাস বয়সী শিশুদেরও হামের টিকা দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই মাসের মধ্যে শিশুদের শরীরে প্রয়োজনীয় রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে এবং মৃত্যুর হার কমে আসবে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বগুড়ায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩ লাখ ৮০ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য ছিল। এর বিপরীতে ৩ লাখ ৮৭ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। মে মাস জুড়ে এই টিকাদান কর্মসূচি পরিচালিত হয়েছে।

জেলা সিভিল সার্জন মো. খুরশীদ আলম জানিয়েছেন, জেলায় হামের টিকাদানের হার প্রায় ১০২ শতাংশ। তার ভাষ্য, টিকা দেওয়ার ১০ থেকে ১৪ দিনের মধ্যে শরীরে প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে। তবে কার্যকর রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে সাধারণত ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগে।

মৃত্যুবগুড়াশিশুহাম
    শেয়ার করুন:
    ‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ

    ‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ

    ০৪ জুন ২০২৬, ০৩:৩৯

    মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

    মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

    ০৪ জুন ২০২৬, ০০:১২

    চার্টার্ড ফ্লাইটে চুরি ৪৬৮ কোটি

    চার্টার্ড ফ্লাইটে চুরি ৪৬৮ কোটি

    ০৪ জুন ২০২৬, ০৭:১২

    ইসলামী ব্যাংক যেখান থেকে এখানে

    ইসলামী ব্যাংক যেখান থেকে এখানে

    ০৪ জুন ২০২৬, ০৭:৫৪

    চরের মতো দখল হচ্ছে দক্ষিণ চীন সাগর

    চরের মতো দখল হচ্ছে দক্ষিণ চীন সাগর

    ০৪ জুন ২০২৬, ১০:৫৬

    সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

    সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

    ০৪ জুন ২০২৬, ০০:০৫

    শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

    শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

    ০৪ জুন ২০২৬, ০০:৫৬

    বিদ্যুতের দাম বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়বে ৬০ শতাংশ

    বিদ্যুতের দাম বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়বে ৬০ শতাংশ

    ০৪ জুন ২০২৬, ১০:৪৭

    ৩৮ বছর পর ফিরে এলেন স্বামী, ঘরে তুললেন না স্ত্রী

    ৩৮ বছর পর ফিরে এলেন স্বামী, ঘরে তুললেন না স্ত্রী

    ০৪ জুন ২০২৬, ০৫:৫৭

    বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

    বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

    ০৪ জুন ২০২৬, ০১:১৪

    রপ্তানি আয়ে ভাটা

    রপ্তানি আয়ে ভাটা

    ০৪ জুন ২০২৬, ০১:১৬

    শ্রম ইস্যুতে বাড়ছে  মার্কিন শুল্ককোপ

    শ্রম ইস্যুতে বাড়ছে মার্কিন শুল্ককোপ

    ০৪ জুন ২০২৬, ০১:২৫

    ইরানে বসবাস করলে সবসময়ই আশঙ্কা কাজ করে

    ইরানে বসবাস করলে সবসময়ই আশঙ্কা কাজ করে

    ০৪ জুন ২০২৬, ১০:৪৬

    বাড়তি শুল্কে ডিসিসিআইয়ের উদ্বেগ

    বাড়তি শুল্কে ডিসিসিআইয়ের উদ্বেগ

    ০৪ জুন ২০২৬, ০১:৩০

    হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

    হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

    ০৪ জুন ২০২৬, ০২:৫১

    advertiseadvertise