Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

নড়াইলে আনোয়ার হত্যা মামলার আরও ২ আসামি গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:১০
নড়াইলে আনোয়ার হত্যা মামলার আরও ২ আসামি গ্রেপ্তার

আনোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামি। সংগৃহীত ছবি

নড়াইলে আনোয়ার হোসেন হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার রাতে যশোর ও ফরিদপুরে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের।

গ্রেপ্তার দুজন হলেন মামলার প্রধান আসামি নড়াইল সদরের উত্তর খলিশাখালী গ্রামের প্রসেনজিৎ বিশ্বাস (২৫) ও একই গ্রামের অপূর্ব বিশ্বাস।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়পাশা এলাকা থেকে প্রসেনজিৎকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার মিশ্রী দেয়াড়া এলাকা থেকে অপূর্বকে গ্রেপ্তার করা হয়। তাদেরে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

পরাজয়েও ম্যাচের নায়ক ভোজিনহা

০৪ জুলাই ২০২৬

গতকাল শুক্রবার ভোরে যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া থেকে আসামি আকাশ বিশ্বাসকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। আকাশ একই গ্রামের প্রভাষ বিশ্বাসের ছেলে। অন্য দুই আসামি এখনো পলাতক।

নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু জানালেন, আনোয়ার হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসানের ভাষ্য, আনোয়ার হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিতের জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

আনোয়ারের পরিবারের সদস্যরা জানালেন, গত ২৪ জুন রাতে চোর সন্দেহে গাছে বেঁধে সারা রাত নির্যাতন করে নড়াইল সদরের বাঁশগ্রামের মানসিক প্রতিবন্ধী আনোয়ারকে হত্যা করা হয়েছে। তার শরীরে বিড়ির ছ্যাঁকা দেওয়া হয়েছে। তাকে টেনে পাকারাস্তার ওপর নিয়ে যাওয়া হয়েছে। আট দিন চিকিৎসার পর গত বৃহস্পতিবার সকাল ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় আনোয়ারের।

হত্যাকারীদের গ্রেপ্তারসহ মামলাটি দ্রুত বিচার আইনে করার দাবি জানান তারা।

আরও পড়ুন

রয়ে যাবে কেপ ভার্দের রূপকথার রেশ

০৪ জুলাই ২০২৬

এ ঘটনায় ২৯ জুন দুপুরে নড়াইল সদর থানায় মামলা করেন আনোয়ারের বড় ভাই নবীর হোসেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৪ জুন সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হন আনোয়ার। এর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। উপজেলার গোবরা মালোপাড়ার প্রসেনজিৎ, সৌরভ, অপূর্ব, আকাশ, হৃদয়সহ কয়েকজন আনোয়ারকে চোর সন্দেহে প্রসেনজিতের বাড়ির সামনে গাছের সঙ্গে সারা রাত বেঁধে রাখেন এবং মারধর করেন।

বিবরণ থেকে জানা যায়, একপর্যায়ে আনোয়ারের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন প্রসেনজিৎ। অন্যরা লোহার রড দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তার শরীরে জখম হয়। পরদিন ঘটনা জানাজানি হলে আনোয়ারকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে পুলিশ। অবস্থার অবনতি হলে গত সোমবার দুপুর ১২টার দিকে আনোয়ারকে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

হত্যা মামলানড়াইলগ্রেপ্তার
    শেয়ার করুন:
    Advertisement
    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:০৫

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    advertiseadvertise