Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বানিয়াচংয়ে পানিতে ডুবল কৃষকের স্বপ্ন

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৭:২০
বানিয়াচংয়ে পানিতে ডুবল কৃষকের স্বপ্ন

বানিয়াচংয়ে আউশের ক্ষেত— সংগৃহীত

টানা বৃষ্টি ও খোয়াই নদীর বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় হবিগঞ্জের বানিয়াচংয়ে ৪০ হেক্টর জমির আউশ ধান এবং সাড়ে ৩ হেক্টর জমির শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকদিন আগেও ভালো ফলনের স্বপ্ন দেখা কৃষকের আশা পানিতে তলিয়ে গেছে।

উপজেলা কৃষি অফিস জানিয়েছে, বানিয়াচংয়ের ১৫ ইউনিয়নের মধ্যে দক্ষিণাঞ্চলের মক্রমপুর, সুজাতপুর, মন্দরী ও পৈলারকান্দি ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এছাড়া উপজেলা সদরসহ অন্যান্য এলাকায়ও ফসলের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, গত বোরো মৌসুমেও অকাল বন্যায় কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন। সেই ক্ষতি কাটিয়ে উঠতে এবার আউশ ধানের আবাদ করেছিলেন। কিন্তু কয়েকদিনের টানা ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে খোয়াই নদীর বাঁধ ভেঙে আবারও বন্যা দেখা দেয়। এতে হাওরাঞ্চলের আউশ ধান ও শাকসবজির জমি তলিয়ে নতুন করে ক্ষতির মুখে পড়েছে কৃষক।

উপজেলা সদরের নন্দীপাড়া গ্রামের সবজি চাষী মখলিছ মিয়া বললেন, ‘তার জমিতে পানি জমে গেছে। এ কারণে শাকসবজির গাছের গোড়ায় পচন ধরেছে।’

আরও পড়ুন

কড়া পাহারার মাঝেই শূন্যরেখা থেকে ‘তিন বাংলাদেশি’ উধাও

১২ জুলাই ২০২৬

ইনাতখানী গ্রামের আরেক শাকসবজি চাষী আব্দুর রউফ একই ধরনের দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, ‘এখন ঋণ করে সংসার চালাতে হবে।’

পৈলারকান্দি ইউনিয়নের কুমড়ি গ্রামের বাসিন্দা এবং হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির মন্তব্য করেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা গত বোরো মৌসুমে সোনার ফসল ঘরে তুলতে পারেননি। সাম্প্রতিক বন্যায় পুনরায় ফসলহানি কৃষকদের জন্য ‘মরার উপর খাড়ার ঘা’ এর মতো পরিণতি হয়েছে। তিনি বানিয়াচংয়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ বরাদ্দ দিয়ে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করতে সরকারের সুদৃষ্টি কামনা করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক জানান, অতিবৃষ্টি ও বন্যায় বানিয়াচং উপজেলায় ৪০ হেক্টর জমির আউশ ধান এবং সাড়ে ৩ হেক্টর জমির শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। কোনো সহায়তা বরাদ্দ এলে তালিকা প্রণয়ন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে তা বিতরণ করা হবে।

বানিয়াচংহবিগঞ্জবন্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর