Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কড়া পাহারার মাঝেই শূন্যরেখা থেকে ‘তিন বাংলাদেশি’ উধাও

জয়পুরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৬:৫৪
কড়া পাহারার মাঝেই শূন্যরেখা থেকে ‘তিন বাংলাদেশি’ উধাও

উধাও হওয়া তিনজন— সংগৃহীত

জয়পুরহাট সীমান্তের শূন্যরেখায় বিজিবির কড়া পাহারায় থাকা এক বৃদ্ধ দম্পতিসহ ‘তিন বাংলাদেশি’ উধাও হয়ে গেছে। আজ রবিবার সকালে সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে ঘটেছে এ ঘটনা। এতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্থানীয় গ্রামবাসী এবং নিখোঁজদের স্বজনদের বক্তব্যে চরম অমিল পাওয়া গেছে। ফলে পুরো বিষয়টি নিয়ে সীমান্ত এলাকায় তৈরি হয়েছে গভীর রহস্য।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তের ফ্লাডলাইট নিভিয়ে ৫ জনকে দেশের ভেতরে পুশইন করে। এদের মধ্যে দুজন পালিয়ে গেছে। তবে এক বৃদ্ধ ও দুই নারীকে সীমান্তসংলগ্ন রাস্তায় আটকে ফেলে গ্রামবাসী। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং ওই তিনজনকে শূন্যরেখায় নিয়ে কড়া পাহারায় রাখেন। আটকদের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়। তারা হলেন নড়াইলের লোহাগড়ার ভাটপাড়া গ্রামের শেখ হাফিজুর রহমান ও তার স্ত্রী নাছিমা বেগম এবং তাদের এক নিকটাত্মীয় শিউলি বেগম।

জানা যায়, কয়েক মাস আগে দালালের মাধ্যমে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন তারা। সেখানে ভিসা জটিলতায় পড়ে ভারতের কারাগারে বন্দি ছিলেন এই তিনজন। শনিবার বিভিন্ন গণমাধ্যমে আটকের খবর ছড়িয়ে পড়লে রাতেই একটি সাদা রঙের মাইক্রোবাসে করে নড়াইল থেকে জয়পুরহাট সীমান্তে ছুটে আসেন হাফিজুর-নাছিমা দম্পতির ছেলে সোহাগ শেখ। তিনি নড়াইল পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

আরও পড়ুন

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন

১২ জুলাই ২০২৬

সীমান্ত এলাকার অন্তত ১০ জন বাসিন্দা জানান, শনিবার রাত ৯টা পর্যন্ত ওই তিনজন শূন্যরেখাতেই অবস্থান করছিলেন। এরপর বিজিবি সদস্যরা স্থানীয়দের রাতে ঘর থেকে বের হতে কড়া নিষেধ করেন। রবিবার ভোরে ঘুম থেকে উঠে গ্রামবাসী শূন্যরেখায় কাউকে দেখতে পাননি। গ্রামবাসীদের জোরালো ধারণা, রাতেই স্বজনদের উপস্থিতিতে ওই তিনজনকে দেশের ভেতরে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে মোবাইলে ছেলে সোহাগ শেখ আগামীর সময়কে সম্পূর্ণ ভিন্ন তথ্য দেন।

তিনি বললেন, ‘পাঁচ মাস আগে মা-বাবা চিকিৎসার জন্য ভারতে যান। এক মাস ধরে তাদের কোনো খোঁজ পাচ্ছিলাম না। আটকের ভিডিও দেখে রাতেই সীমান্তে ছুটে যাই। কিন্তু আমাকে আমার মা-বাবাকে সঙ্গে করে নিয়ে আসতে দেওয়া হয়নি। তাদের দেশে ফেরাতে এখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছি।’ অন্যদিকে, বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের অধীন ভুটিয়াপাড়া বিওপি কমান্ডার শামসুজ্জামানের দাবি একেবারেই ভিন্ন।

তিনি বলেন, শনিবার রাতে শূন্যরেখায় অবস্থান করা ওই তিনজনকে বিএসএফই আবারও সরিয়ে নিয়ে গেছে।

জয়পুরহাটবিজিবিবিএসএফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    প্রশ্ন ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদের ছেলের ৪ বছরের কারাদণ্ড

    প্রশ্ন ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদের ছেলের ৪ বছরের কারাদণ্ড

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে