Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঘোষণা দিয়ে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, উত্তেজনা

রামু (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৭:৪৬
ঘোষণা দিয়ে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, উত্তেজনা

ছবি: ভিডিও থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে আগাম ঘোষণা দিয়ে কক্সবাজারের রামু উপজেলায় মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগের দিন উখিয়ার পালংখালী ইউনিয়নে সংগঠনটির কর্মী সমাবেশও অনুষ্ঠিত হয়েছে। দুই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে রামুর শোডাউনটি রবিবারের ঘটনা কি না, তা নিয়ে ভিন্নমত পুলিশের। অন্যদিকে উখিয়ার কর্মসূচির প্রতিবাদে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

আজ সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী পার্কসংলগ্ন এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়। পরে বহরটি মহাসড়ক হয়ে জোয়ারিয়ানালার দিকে যায়। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

স্থানীয় সূত্র জানায়, শোডাউনের আগের দিন শনিবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির ঘোষণা দেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির রামু উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক তারেক উদ্দিন মিশুক।

এদিকে তারেক উদ্দিন মিশুক শোডাউনের বিষয়টি স্বীকার করে আগামীর সময়কে বলেছেন, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মিছিল হয়েছে। তখন রামুতে বৃষ্টি ছিল না; সকাল সাড়ে ৯টার পর বৃষ্টি শুরু হয়।

তিনি দাবি করেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এতে বিভিন্ন পর্যায়ের অন্তত শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহীন সরওয়ার কাজল এবং সদস্য কাওসার সাকিবও নেতৃত্ব দেন। আয়োজকদের দাবি, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া। তার দাবি, মোটরসাইকেল শোডাউন ও মিছিলটি রবিবারের নয়।

ওসির ভাষ্য, আজ সকাল থেকেই রামুতে বৃষ্টি হয়েছে, কিন্তু প্রচারিত ভিডিওতে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। তাই এটি আগের কোনো সময়ের শোডাউনের ভিডিও হতে পারে, যা আজকের বলে প্রচার করা হচ্ছে।

অন্যদিকে রামু উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বলেছেন, তিনি নিশ্চিত হয়েছেন যে মিছিলটি আজ সকালের। নিষিদ্ধ সংগঠনের এ কর্মসূচির প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করবেন বলেও জানান তিনি।

এর আগে শনিবার দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে একটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানান, এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এদিকে সমাবেশের প্রতিবাদে শনিবার বিকেলে পালংখালী স্টেশন এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলে তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে সমাবেশে অংশ নেওয়া ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

রামুর মোটরসাইকেল শোডাউন এবং উখিয়ার কর্মী সমাবেশকে কেন্দ্র করে কক্সবাজারের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্র জানিয়েছে, ঘটনাগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রলীগমোটরসাইকেল শোডাউনউত্তেজনারামু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: