ঠাকুরগাঁওয়ে মাদকসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা স্বপন ইসলাম
ঠাকুরগাঁওয়ে ৮৫০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিদেশি মদ ও দেশীয় চোলাই মদসহ স্বপন ইসলাম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার ৯ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে।
আজ সোমবার দুপুর ৩টার দিকে ইউনিয়নের হরিনারায়ণপুর মাস্টারপাড়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। স্বপন হরিনারায়ণপুর মাস্টারপাড়া গ্রামের মোকাররম হোসেনের ছেলে।
হামে মৃত্যুশূন্য দিন
২৩ নভেম্বর ২০২৬
পুলিশ জানায়, স্বপনের শয়নকক্ষের শোকেসের ড্রয়ার থেকে ৮৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৭৫০ মিলিলিটার বিদেশি মদ, এক লিটার দেশীয় চোলাই মদ ও মাদক বিক্রির ২ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধার মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।
পুলিশের দাবি, স্বপন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।




