Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাদকের বিরুদ্ধে দেলদুয়ারের ৫০০ তরুণ

আবু জুবায়ের উজ্জল, টাঙ্গাইল
agamir somoy
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২
মাদকের বিরুদ্ধে দেলদুয়ারের ৫০০ তরুণ

‘সুস্থ দেহ, সুন্দর মন— মাদকমুক্ত জীবন’, ‘মাদককে না, জীবনকে হ্যাঁ’— এমন নানা স্লোগানে মুখরিত হলো টাঙ্গাইলের দেলদুয়ারের পথঘাট। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে প্রায় ৫০০ সদস্য নিয়ে পদযাত্রা করেছে ফিজিক্যাল ফিটনেস ক্লাব। তাদের বার্তা— মাদক ছাড়লে মিলবে সুস্থ শরীর, শান্ত মন, সুখী পরিবার ও উজ্জ্বল ভবিষ্যৎ।

গতকাল শুক্রবার সকালে উপজেলার ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া থেকে শুরু হয় এই পদযাত্রা। ‘স্থানীয় সচেতন নাগরিক’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন ফিজিক্যাল ফিটনেস ক্লাবের সদস্য, সমাজকর্মী ও স্থানীয় সচেতন ব্যক্তিরা।

পদযাত্রাটি ইসলামপুর, সহেরাতোল, ডুবাইল, পরাইখালী, কৌপাখী, বন্নি, সুবর্ণতলী, বাথুলি, বারোপাখিয়া, বাটপাড়া, পরাগজানি, রত্নাউড়িসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নাটিয়াপাড়ায় ফিরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে বক্তারা বলেছেন, শুধু র‍্যালি বা সমাবেশ করে মাদকের বিস্তার ঠেকানো সম্ভব নয়। পরিবার, সমাজ ও প্রশাসনকে সঙ্গে নিয়ে গড়ে তুলতে হবে দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলন। বিশেষ করে, তরুণদের খেলাধুলা ও শারীরচর্চার সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেন তারা।

র‍্যালি দেখতে আসা কয়েকজন নারী বলেছেন, মাদকের বিরুদ্ধে এক-দুবার কর্মসূচি পালন করলেই হবে না। নিয়মিত সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি মাদক প্রতিরোধে সামাজিকভাবে শক্ত অবস্থান নিতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানিয়েছেন, পরিবারের একজন সদস্য মাদকাসক্ত হওয়ায় তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মাদকাসক্ত ব্যক্তিকে পরিবার থেকে নিয়ন্ত্রণ করা কঠিন। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলো কার্যকর ভূমিকা রাখলে পরিস্থিতির পরিবর্তন সম্ভব।

ফিজিক্যাল ফিটনেস ক্লাব সভাপতি শামীম আল মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ক্লাবের সদস্য ও স্থানীয় সমাজকর্মীরা। উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ডা. মো. নজরুল ইসলাম, রাজশাহী রেঞ্জের র‌্যাবের অধিনায়ক লে. কর্নেল (অব.) মাহমুদুর রহমান, মো. নাজমুল হাসান, গোলাম কিবরিয়া তমাল, শামীম আল মামুন রিপন ও ক্লাবের প্রশিক্ষক আসাদুজ্জামান আসাদসহ অনেকে।

টাঙ্গাইলমাদক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?