Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:২০
শেয়ার করুন:
বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা হয়। ছবি: আগামীর সময়

দিনাজপুরের বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কাটা হয় কেকও। এসবময় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য অধিকার এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

সোমবার দুপুর ১টায় বীরগঞ্জ অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন এবং বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহ্বায়ক মাহাবুবুর রহমান আঙ্গুর। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা, সাংবাদিক ও সুধীজন অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেছেন, স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। তাই সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা এবং সংবাদ প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

যুবদলের সদস্য সচিব ও ১১ নম্বর মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তানভির রহমান বলেছেন, সাংবাদিকরা যাতে নির্ভয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারেন, সে জন্য তাদের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

আরও পড়ুন

ট্রাক চাপায় প্রাণ গেল পথচারীর, আহত ৪

২৮ জুলাই ২০২৬

বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি উত্তম শর্মা বলেছেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সমাজের কল্যাণে কাজ করতে হবে।

দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক এদিন পত্রিকার প্রতিবেদক তার বক্তব্যে সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য বেতন-ভাতা, সম্মানজনক মাসিক সম্মানী এবং কল্যাণমূলক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আক্কাস আলী, বীরগঞ্জ উপজেলা কালের কণ্ঠ প্রতিনিধি মো. সোহেল এবং বীরগঞ্জ পৌর জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো. আরিফ মাসুম পল্লবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

বক্তারা সাংবাদিকদের জন্য পৃথক বেতন কাঠামো, সামাজিক নিরাপত্তা, পেশাগত সুরক্ষা এবং নিয়মিত সম্মানী নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি এসব দাবি জাতীয় সংসদে উত্থাপন করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সংসদ সদস্যের প্রতি অনুরোধ জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। উন্নয়ন, জবাবদিহি ও দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

আলোচনা সভা শেষে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে অতিথি, সাংবাদিক ও আমন্ত্রিতদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বীরগঞ্জ মডেল প্রেসক্লাবপ্রতিষ্ঠাবার্ষিকীসাংবাদিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন