Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘চাঁদা না দেওয়ায়’ বাড়িছাড়া সরকারি কর্মকর্তা, মা গৃহবন্দি

লালমনিরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১৭:০৮
‘চাঁদা না দেওয়ায়’ বাড়িছাড়া সরকারি কর্মকর্তা, মা গৃহবন্দি

ছবি: আগামীর সময়

বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় বাড়ি ছাড়া হয়ে পড়েছেন সরকারি এক কর্মকর্তা। তাদের হামলায় বৃদ্ধ বাবা ও ৬ মাসের ভাগনে এবং মা ও ভাইকে গৃহবন্দি করার অভিযোগ করেছেন তিনি।

আজ শুক্রবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন কালীগঞ্জ সহকারী যুব উন্নয়ন অফিসার তাহেরুল ইসলাম।

তাহেরুল ইসলাম আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চড়িতাবাড়ি গ্রামের আব্দুল লতিবের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার হিসেবে কর্মরত।

সংবাদ সম্মেলনে তাহেরুল ইসলাম জানান, ২০২৪ সালের অক্টোবর মাসে আমার বাড়ি সংলগ্ন একটি জায়গা কেনেন আমার খালা। এ সময় আমার প্রতিবেশী কমলাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুর আলম তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। না দিলে বিভিন্ন সময় বাড়িতে এসে ও অফিস যাওয়া-আসার সময় পথরোধ করে হামলা ও ভয়ভীতি দেখান।

আরও পড়ুন

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনে যাবে জামায়াত’

২৮ আগস্ট ২০২৬

তিনি আরো জানান, নুর আলম এলাকার চিহ্নিত চাঁদাবাজ। ২৬ জুন বাড়িতে এসে ২৪ ঘণ্টা সময় দিয়ে শাসিয়ে গেছেন। টাকা না দিলে মেরে ফেলবেন বলে জানান। বাধ্য হয়ে সেদিন রাতেই বাড়ি ছেড়ে কর্মস্থল কালীগঞ্জে শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছি। গত ২৩ জুলাই বাড়ি যাবার পথে তাকে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয় বলেও উল্লেখ করেন তিনি।

তার ভাষ্য, ২৬ আগস্ট নুর আলম ও তার ছোট ভাই রফিকুল ইসলাম আমার খোঁজে বাড়িতে গিয়ে দাবিকৃত চাঁদা সুদসহ দাবি করেন। এ সময় তারা আমাকে না পেয়ে বৃদ্ধ বাবাকে মারপিট করে। ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশের উপস্থিতিতে আমার বোন বাবাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে চাঁদাবাজরা বোন ও ৬ মাসের ভাগনেকেও মারপিট করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও কোনও সুফল মেলেনি, উল্টো চাঁদাবাজরা আমার মা ও ছোট ভাইকে গৃহবন্দি করে রেখেছে। চাঁদাবাজ নুর আলম ও রফিকুলসহ তার লোকজন আমাদের বাড়ির আশপাশে অবস্থান নিয়েছে। ভয়ে আমি ও আমার পরিবার জীবন নিয়ে চরম শঙ্কায় রয়েছি।

আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজীব জানান, থানায় তো অনেক অফিসার। কারা গিয়েছিল জানি না। বাড়ি ছাড়ার খবর সঠিক নয়। চাকরির সুবাদে কর্মস্থলে থাকতে পারেন। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি নেতাচাঁদাকালীগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি