Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

পাওনা টাকা চাওয়ায় সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪২
পাওনা টাকা চাওয়ায় সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ

হাসপাতালে ভর্তি আহত ব্যবসায়ী- আগামীর সময়

ঢাকার সাভারে বকেয়া ঋণের টাকা পরিশোধের তাগাদা দেওয়াকে কেন্দ্র করে আহসান উল্লাহ স্বপন (৪২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম ও তার পুরুষাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

রবিবার রাত প্রায় ১টার দিকে সাভার পৌর এলাকার বক্তারপুর তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

আহসান উল্লাহ স্বপন বংশী ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেডের সহসভাপতি। এ ঘটনায় তার ছেলে মেহেদী হাসান শ্রাবণ সাভার মডেল থানায় ফারুক হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ উঠেছে, প্রায় এক বছর আগে বক্তারপুর এলাকার ফারুক হোসেন ওই সমিতি থেকে ১২০ দিনের মেয়াদে ৩০ হাজার টাকা ঋণ নেন। নির্ধারিত সময় পার হলেও তিনি ঋণের টাকা পরিশোধ করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আহসান উল্লাহ স্বপন পাওনা টাকা পরিশোধের তাগাদা দিলে ফারুক তাকে বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, রবিবার রাত প্রায় ১টার দিকে এলাকায় লোডশেডিং চলছিল। এ সময় আহসান উল্লাহ স্বপন নিজের বাড়ির গেটের সামনে হাঁটছিলেন। তখন ফারুকের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়, মাথা, গাল, হাত ও ঠোঁটে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার পুরুষাঙ্গ কেটে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্বজনরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন।

সাভার মডেল থানার এসআই মোহাম্মদ আ. ওহাব আজ সোমবার বিকালে আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেন।

তবে ঘটনার পেছনে শুধু বকেয়া ঋণের টাকা চাওয়ার বিষয়টি ছিল কি না, নাকি অন্য কোনো কারণও রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। তিনি বললেন, ঋণের বিষয়টির পাশাপাশি প্রেমসংক্রান্ত কোনো বিষয় জড়িত আছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানালেন এসআই মোহাম্মদ আ. ওহাব।

সাভারপুরুষাঙ্গ কর্তনহামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ২২:১৮

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৫৩

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    ৩০ আগস্ট ২০২৬, ২২:৪৪

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৪৫

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৮

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    ৩১ আগস্ট ২০২৬, ০৪:৪৫

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪১

    advertiseadvertise