Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ধসের ঝুঁকিতে সান্তাহার স্টেশন, তবু চলছে দাপ্তরিক কাজ

এইচএম খায়রুল ইসলাম, আদমদিঘি (বগুড়া)
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১৮:৪২
ধসের ঝুঁকিতে সান্তাহার স্টেশন, তবু চলছে দাপ্তরিক কাজ

গ্রাফিকস: আগামীর সময়

বগুড়ার সান্তাহার জংশন স্টেশন। প্রায় দেড়শ বছর আগের ভবনেই চলছে দাপ্তরিক কাজ। চুন-সুরকি দিয়ে নির্মিত ভবনগুলো এখন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় ধসে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আওয়ামী লীগ সরকারের শেষ দিকে স্টেশনের প্ল্যাটফর্ম ও সীমানাপ্রাচীর সংস্কার করা হলেও ভবনগুলো রয়ে গেছে আগের অবস্থায়। ব্যবহার অনুপযোগী এসব ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

সান্তাহার রেলওয়ে স্টেশন সূত্র বলছে, ১৮৭৮ সালে নির্মাণ করা হয় সান্তাহার স্টেশন। সে সময় সেখানে শুধু ব্রডগেজ রেললাইন ছিল। পরে ১৯০০ সালে সান্তাহার থেকে ফুলছড়ি পর্যন্ত একটি মিটারগেজ রেললাইন নির্মাণ করা হয়।

১৯০১ সালে সান্তাহার-ফুলছড়ি রেললাইন চালু হলে স্টেশনটি জংশনে পরিণত হয়। সে সময় রড-সিমেন্টের প্রচলন না থাকায় স্টেশনের সব ভবন চুন-সুরকি দিয়ে নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে ভবনগুলোর বড় ধরনের কোনো সংস্কার হয়নি।

ভবনগুলোর আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়েছে। তবে এখনো সেগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। বছরের পর বছর ঝুঁকিপূর্ণ এসব ভবনেই দাপ্তরিক কাজ করছেন শতাধিক রেলকর্মী। সান্তাহার জংশন স্টেশনের স্টেশন মাস্টারের কার্যালয়, সহকারী স্টেশন মাস্টারের কার্যালয়, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বিশ্রামাগার, মালামাল রাখার গুদাম, রেলওয়ে থানা এবং দুটি খাবার হোটেল—সবই চুন-সুরকি দিয়ে নির্মিত।

আরও পড়ুন

ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের নির্দেশ

১১ জুলাই ২০২৬

বর্তমানে ভবনগুলোর বেশির ভাগই বসবাসের অনুপযোগী। ছাদ চুইয়ে পানি পড়া নিত্যদিনের ঘটনা। কিছুদিন আগে রেলওয়ের প্রকৌশল (কার্য) বিভাগ কয়েকটি ভবনের ছাদে নামমাত্র সংস্কারকাজ করে। এরপরও অনেক ভবনের ছাদ দিয়ে এখনো পানি পড়ছে।

স্টেশন সূত্র বলছে, বর্তমানে সান্তাহার জংশন স্টেশনে রেল কর্মকর্তা-কর্মচারী ও রেলওয়ে থানার পুলিশ সদস্য মিলিয়ে শতাধিক ব্যক্তি কর্মরত রয়েছেন।

কয়েকজন কর্মচারী জানালেন, ঝুঁকিপূর্ণ এসব ভবন কর্মকর্তা-কর্মচারী ও যাত্রী—সবার জন্যই বিপজ্জনক। অনিচ্ছাসত্ত্বেও ঘণ্টার পর ঘণ্টা সেখানে দাপ্তরিক কাজ করতে হচ্ছে। ভবন ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে প্রাণহানির আশঙ্কা রয়েছে।

স্টেশনের প্রথম শ্রেণির বিশ্রামাগারে থাকা কয়েকজন যাত্রী অভিযোগ করলেন। মিলন নামের এক যাত্রী বললেন, ‘বিশ্রামাগারটি শুধু নামেই বিশ্রামাগার। সেখানে জীবনের ঝুঁকি নিয়ে থাকতে হয়। ওপর তলার ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে নিচে পানি পড়ে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ভবনটিতে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনাও বেড়েছে।’

আরও পড়ুন

দুই বছর ধরে ঝুঁকিতে কালভার্ট, আতঙ্কে এলাকাবাসী

০৪ জুলাই ২০২৬

সান্তাহার নাগরিক কমিটির অন্যতম সদস্য ও সাবেক অধ্যাপক রবিউল ইসলাম জানালেন, প্ল্যাটফর্ম ও সীমানাপ্রাচীর নির্মাণের আগে ঝুঁকিপূর্ণ ভবনগুলো পুনর্নির্মাণ করা উচিত ছিল। তিনি দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানান।

সান্তাহার রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (কার্য) আব্দুর রহমান বললেন, ‘সরকার দেশের কয়েকটি জংশন স্টেশনকে আইকনিক স্টেশনে রূপান্তরের উদ্যোগ নিয়েছে। সান্তাহার জংশনও সেই তালিকায় রয়েছে। তবে এ–সংক্রান্ত কোনো কাগজপত্র এখনো তাদের দপ্তরে আসেনি। নতুন ভবন নির্মাণের পরিকল্পনা থাকায় পুরোনো ভবনগুলো আর সংস্কার করা হচ্ছে না।’

বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বললেন, ‘স্টেশনের ভবনগুলোর ঝুঁকির বিষয়টি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জেনেছি। দ্রুত পুরোনো ভবন ভেঙে আধুনিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।’

তিনি আশা করেন, অল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধান হবে।

ধসের ঝুঁকিদাপ্তরিক কাজসান্তাহার স্টেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে