Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

মিঠাপুকুরে রেকটিফায়েড স্পিরিট পানে ৩ জনের মৃত্যুর অভিযোগ

রংপুর ব্যুরো
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৭:৫৩
মিঠাপুকুরে রেকটিফায়েড স্পিরিট পানে ৩ জনের মৃত্যুর অভিযোগ

রংপুরের মিঠাপুকুরে নেশাজাতীয় রেকটিফায়েড স্পিরিট পানের পর তিনজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন।

আজ সোমবার সকালে উপজেলার বালারহাট এলাকায় ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মৃতরা হলেন কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ছাত্তার মিয়া (৬০), একই ইউনিয়নের বুজরুক ঝালই এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে হুজুর আলী (৪৫) এবং সংগ্রামপুর বেলতলা এলাকার মৃত কফুর উদ্দিনের ছেলে সাজু মিয়া (৫৫)। গুরুতর অসুস্থ রয়েছেন বুজরুক ঝালই পাকারমাথা এলাকার মৃত সুলতান আলীর ছেলে এরশাদ আলী (৪০)।

স্থানীয় সূত্র জানিয়েছে, রবিবার রাতে বালারহাট বাজারে কয়েকজন ব্যক্তি নিষিদ্ধ অ্যালকোহল পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ছাত্তার মিয়া বাড়িতে মারা যান। হুজুর আলীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সাজু মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু ঘটে। এরশাদ আলী বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

তবে হাসপাতালের প্রতিবেদনে হুজুর আলীর মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যাটাক’ উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, গুচ্ছগ্রামে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বসবাসকারী ছাত্তার মিয়া অসুস্থ হওয়ার পর সেখানেই মারা যান।

বালারহাট ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মহিদুল ইসলাম দাবি করেন, তারা মদ্যপান করেই মারা গেছেন। মরদেহের ময়নাতদন্ত এড়াতে পরিবারের সদস্যরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। একই ধরনের বক্তব্য দিয়েছেন ৩ নম্বর ওয়ার্ড সদস্য সুজা মিয়া।

সুজা মিয়া জানান, রবিবার রাতের কোনো এক সময় তারা অ্যালকোহল পান করে বাড়িতে ফিরে যান। সকালে ছাত্তার মিয়ার মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান হুজুর আলী। পরে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাজু মিয়ার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ এবং মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেন।

মিঠাপুকুর থানার ওসি এরশাদ আহমেদ জানান, হুজুর আলী নামের একজন হাসপাতালে কার্ডিয়াক অ্যাটাকে মারা গেছেন। অপর দুজনের মৃত্যু মদ্যপানের কারণে হয়েছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ জানান, মদ্যপানে দুজনের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশের তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মিঠাপুকুরঅ্যালকোহলমৃত্যু
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise