সমকামিতার অভিযোগে হাবিপ্রবির তিন শিক্ষার্থী বহিষ্কার
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) তিন শিক্ষার্থীকে সমকামিতার অভিযোগে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসানের সই করা অফিস আদেশে জানানো হয়েছে এ সিদ্ধান্ত।
তাতে বলা হয়েছে, গত ১৬ মে বিশ্ববিদ্যালয়ের পাশে হ্যাভেন সিটি ছাত্রাবাসে ‘বিকৃত ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়’ তিন শিক্ষার্থী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে লেখা আছে নোটিসে।
বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অব স্টুডেন্টস ডিসিপ্লিনের ১৫ ধারায় এই কার্যকলাপ ‘অনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত এবং সমকামিতা’। এ কারণে ওই তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।






