দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র্যাগিংয়ের অভিযোগে ৭২ শিক্ষার্থীকে শোকজ করেছে কর্তৃপক্ষ। অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের ২৫ ও ২৬ ব্যাচের।সংশ্লিষ্ট সূত্র বলছে, কয়েকদিনে ক্যাম্পাসের বিসিএস গলি, কর্ণাই, বিশ্ববিদ্যালয়ের পুকুর পাড় এবং আবাসিক মেসে র্যাগিংয়ের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।এ সময় র্যাগিংয়ের প্রাথমিক প্রমাণ পাওয়ায় প্রতিটি ঘটনায় উপস্থিত ২৫ এবং ২৬ ব্যাচের ৭২ শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শোকজে ৭ ক...