হাবিপ্রবির ১৬ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

সংগৃহীত ছবি
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৬ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মনোনীত করা হয়েছে।
গত সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯-এর জন্য মনোনীত হাবিপ্রবি শিক্ষার্থীরা হলেন-কৃষি অনুষদের অনন্যা খাতুন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের আল জান্নাতুন নুর, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নুসরাত আফরিন শিল্পা, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের সুজানা দঙ্গল, ফিশারিজ অনুষদের ফারজানা খানম, গণিত বিভাগের রিশাত হোসাইন, অর্থনীতি বিভাগের বাবর আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আফরোজা সুলতানা।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ ছাড়াও ২০২০-এর জন্য মনোনীত একমাত্র শিক্ষার্থী হলেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের জাকিরুল হাসান জিহাদ।
এ ছাড়া প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০২১-এর জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন-কৃষি অনুষদের মবিতা টাঙ্গিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সালমা খাতুন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রাকিবুল হাসান, ফিশারিজ অনুষদের কে এম তৌফিক হাসান, গণিত বিভাগের মোহাম্মদ শাহজাহান, অর্থনীতি বিভাগের নাজমিন আরা এবং ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের আনিকা তাহসিন।




