Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আন্ধারমানিক বন কার্যালয়ের সামনে ঘুরে বেড়াচ্ছিল বাঘ

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০২:০৭
আন্ধারমানিক বন কার্যালয়ের সামনে ঘুরে বেড়াচ্ছিল বাঘ

আন্ধারমানিক প্রকৃতি পর্যটন কেন্দ্রের বন কার্যালয়ের সামনে একটি বাঘের দেখা পাওয়া গেছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই বনাঞ্চলের আন্ধারমানিক প্রকৃতি পর্যটন কেন্দ্রের বন কার্যালয়ের সামনে একটি বাঘের দেখা পাওয়া গেছে। শুক্রবার দুপুরে বাঘটিকে কিছুক্ষণ খোলা জায়গায় অবস্থান করতে দেখে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন বনকর্মীরা। বন বিভাগের ধারণা, এটি সম্প্রতি অবমুক্ত করা কোনো বাঘিনী নয়, বরং ভিন্ন একটি বাঘিনী।

বন বিভাগ জানায়, শ্যালা নদীর পাড় ধরে এসে বাঘটিকে বন কার্যালয়ের সামনের খোলা জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশ পর্যবেক্ষণ করতে দেখা যায়। পরে সেটি আবার বনের ভেতরে চলে যায়। এ সময় ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন উপস্থিত বনকর্মীরা।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানিয়েছেন, সম্প্রতি সুন্দরবনে বাঘের চলাচল আগের তুলনায় বেড়েছে। আন্ধারমানিক এলাকায় বন কার্যালয়ের সামনে বাঘের উপস্থিতি তারই একটি প্রমাণ। তার ভাষ্য, ‘আমরা ধারণা করছি, এটি অবমুক্ত করা কোনো বাঘিনী নয়, বরং অন্য একটি বাঘিনী। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।’


আরও পড়ুন

নবম থেকে এসএসসি, মাঝপথে উধাও লাখো শিক্ষার্থী!

২৬ জুলাই ২০২৬



তিনি আরও জানিয়েছেন, আট কিলোমিটার এলাকা জুড়ে স্থাপন করা ২০টি স্বয়ংক্রিয় চিত্রগ্রহণ যন্ত্রে ধরা পড়েছে নতুন তিনটি বাঘের ছবি। পাশাপাশি রেকর্ড হয়েছে বিভিন্ন বন্যপ্রাণীর উপস্থিতিও। বনকর্মীরা নিয়মিত টহলের সময় আগের তুলনায় বেশি বাঘের পায়ের ছাপ দেখতে পাচ্ছেন, যা সুন্দরবনে বাঘের সংখ্যা ও বিচরণ বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত বহন করে।

বন বিভাগের কর্মকর্তাদের দাবি, সুন্দরবনে বাঘসহ অন্যান্য বন্যপ্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত করতে নিয়মিত টহল, স্বয়ংক্রিয় চিত্রগ্রহণ যন্ত্রের মাধ্যমে পর্যবেক্ষণ এবং সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

বাগেরহাটসুন্দরবনবাঘ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ