আশুলিয়ায় পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
আশুলিয়া (সাভার) প্রতিনিধি

সংগৃহীত ছবি
সাভারের আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে এ দুটি অভিযান চালানো হয়।
আশুলিয়া থানার ওসি মো.তরিকুল ইসলাম জানান, শিমুলিয়া ইউনিয়নের বাগানবাড়ী এলাকা থেকে মোছা. শাহানাজ পারভীন হাবীবা (২০) নামের এক নারী মাদক কারবারিকে ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। অপরদিকে, ইয়ারপুর ইউনিয়নের নামা গোমাইল এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ মো. আব্দুল্লাহ নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন
তরুণদের মাদকবিরোধী লড়াই
০৪ জুন ২০২৬
ওসি তরিকুলের ভাষ্য, গ্রেপ্তার হওয়া মাদক কারিবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে।





