Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজশাহীতে সড়ক যেন মৃত্যুফাঁদ : পৃথক দুর্ঘটনায় ঝরল ৪ প্রাণ

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১৬:০৮
রাজশাহীতে সড়ক যেন মৃত্যুফাঁদ : পৃথক দুর্ঘটনায় ঝরল ৪ প্রাণ

গ্রাফিকস: আগামীর সময়

রাজশাহীতে সড়ক দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা। প্রতিদিনই কোথাও না কোথাও ঝরছে প্রাণ। পরিবার হারাচ্ছে একমাত্র উপার্জনক্ষম মানুষ। আবার কোনো পরিবার একসঙ্গে হারাচ্ছে দুই সন্তান। গতকাল শুক্রবারও ছিল তাই। কয়েক ঘণ্টার ব্যবধানে জেলার মোহনপুর ও পুঠিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান চারজন। আহত হন আরও একজন।

রাত সাড়ে ৮টার দিকে কেশরহাট ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বালিবোঝাই ট্রাকের নিচে চলে যায়। মোটরসাইকেলে ছিলেন তিনজন। মুহূর্তেই সব শেষ। ঘটনাস্থলেই মারা যান কেশরহাট পৌর এলাকার সাকেয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে কাইযুম ইসলাম রাতুল (১৮) এবং সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে লিমন (২২)। গুরুতর আহত হন রাতুলের বড় ভাই স্বাধীন (২২)। তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সবাই তখন একটাই আশা করছিলেন— স্বাধীন অন্তত ফিরে আসুক। কিন্তু সেই আশাও ভেঙে যায়।

আজ শনিবার সকালে হাসপাতাল থেকেই আসে আরও একটি মৃত্যুসংবাদ। চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বাধীন। এক রাতেই দুই ছেলেকে হারায় রফিজ উদ্দিনের পরিবার। শুক্রবার রাতে ছোট ছেলে রাতুলের মৃত্যুর খবরে যখন বাড়িতে শুরু হয়েছিল স্বজনদের আহাজারি, তখন পরিবারের অন্য সদস্যরা হাসপাতালের করিডোরে স্বাধীনকে বাঁচানোর জন্য ছুটে বেড়াচ্ছিলেন। তবে সকালের আলো আর নতুন কোনো আশা নিয়ে আসেনি।

দুই ভাইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সাকেয়া গ্রামে নেমে আসে শোকের মাতম। আত্মীয়-স্বজন, প্রতিবেশী, পরিচিতজন— সবাই ছুটে আসেন শোকাহত পরিবারটির পাশে। পুরো গ্রাম যেন এক পরিবারের বেদনা নিজের করে নেয়।

আরও পড়ুন

গাছের কলা চুরি নিয়ে মারামারিতে প্রাণ গেল একজনের

০১ আগস্ট ২০২৬

মোহনপুর থানার ওসি মিজানুর রহমান জানালেন, নিহত রাতুলের বাবা মামলা করেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক জব্দ করা হয়েছে। চালক পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর মাত্র এক ঘণ্টা পর আরেকটি দুর্ঘটনার খবর আসে পুঠিয়া থেকে। রাত সাড়ে ৯টার দিকে বানেশ্বর এলাকায় একটি ট্রাকের ধাক্কায় প্রাণ হারান ভ্যানচালক মো. মানিক চাঁদ (৬০)।

স্থানীয়রা জানান, উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ছিটকে পড়ে আহত হন মানিক চাঁদ ও তার সহযোগী শিবলু হোসেন (৫০)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মানিক চাঁদকে মৃত ঘোষণা করেন। শিবলু এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

পুঠিয়া থানার ওসি মো. ফরিদুল ইসলাম বলেন, প্রতিটি দুর্ঘটনাই অপ্রত্যাশিত। আমরা দুর্ঘটনার কারণ খুঁজছি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাজশাহী অঞ্চলে সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই মিলছে প্রাণহানির খবর। বিশেষ করে মোটরসাইকেল এবং ভারী যানবাহনের সংঘর্ষে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, রাতের বেলায় ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল এবং দুর্বল তদারকিকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।

রোড সেফটি ফাউন্ডেশনের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে সারা দেশে ৬৩২টি সড়ক দুর্ঘটনায় ৭৩৯ জন নিহত হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ মাসিক প্রাণহানি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাব অনুযায়ী, রাজশাহী বিভাগে গত জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় ৫৩ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে।

সড়ক দুর্ঘটনারাজশাহী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি