Agamir Somoy E-Paper
রবিবার, ২৮ জুন, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পাশে অন্তর হাজং
রবিবার, ২৮ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বকেয়া চেয়ে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের মিছিল, সড়ক অবরোধ

বরিশাল ব্যুরো
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১৪:৫৬
বকেয়া চেয়ে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের মিছিল, সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন অলিম্পিক সিমেন্টের শ্রমিক-কর্মচারীরা। ছবি: আগামীর সময়

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন গত সপ্তাহে বন্ধ হয়ে যাওয়া অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিক-কর্মচারীরা।

আজ রবিবার সকালে নগরীর রুপাতলী এলাকায় কারখানার প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। গ্যাস টার্বাইন এলাকা হয়ে রূপাতলী গোলচত্বর সড়ক প্রদক্ষিণ করে সেটি।

সকাল ১১টার দিকে রূপাতলী গোলচত্বর আটকে হয় সমাবেশ। অংশ নেন প্রায় তিন শতাধিক শ্রমিক-কর্মচারী। তারা দুই মাসের বকেয়া মজুরি, ওভারটাইম, নাইট বিল ও সার্ভিস বেনিফিট দ্রুত পরিশোধের দাবি জানান। 


আরও পড়ুন

বিশ্বকাপে ব্যর্থতার সাজা, উরুগুয়ে দলের বিশেষ বিমান বাতিল!

২৮ জুন ২০২৬


সমাবেশে সভাপতিত্ব করেন কারখানাটির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম সর্দার। বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বাসদ নেতা গাজী মো. বেল্লাল হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম, অলিম্পিক সিমেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. পাভেল হাওলাদারসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা বলেছেন, কারখানা বন্ধের নোটিশের পর গত ১৮ দিন ধরে শ্রমিকরা চরম অনিশ্চয়তার মধ্যে। বকেয়া না পাওয়ায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। আগামী ৩০ জুন জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে বসার কথা শ্রমিক প্রতিনিধিদের। সেখান থেকে দাবি পূরণের সিদ্ধান্ত না আস ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধের ঘোষণা দেন শ্রমিক নেতারা।

বাসদের জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী বললেন, ‘শ্রমিকরা বকেয়া ভাতা  দাবি করছেন। আর কারখানার মালিক টাকা না দিয়ে দুবাই গিয়ে বসে আছেন। সিমেন্ট, বালু খেয়ে শ্রমিকরা কারখানাকে দাঁড় করিয়েছেন। তাদেরই পাওনা টাকা দিতে চান না, আপনারা কি মানুষ?’

গত ১১ জুন রাতে এক নোটিশে আনুষ্ঠানিকভাবে জানানো হয়- ১৩ জুন থেকে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে অলিম্পিক সিমেন্টের কারখানাটি। তাতে বলা হয়, ক্রমাগত ব্যবসায়িক লোকসান, কাঁচামাল এবং ডলার-এলসি সংকটে এই সিদ্ধান্ত। 

কারখানা বন্ধের প্রতিবাদে এর কয়েকদিন আগে আন্দোলন করেছিলেন বাসদ নেত্রী ডা. মনীষা। তিনি বলছিলেন, প্রতিষ্ঠানটির মালিকানা পরিবর্তন হচ্ছে বলে উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানে প্রায় ৩০০ শ্রমিক কর্মরত।

মালিকানা পরিবর্তন হলে পরবর্তী মালিককে এসব শ্রমিককে কাজে নিযুক্তির নিশ্চয়তা দিতে হবে। শ্রমিকদের পাওনা কতদিনের মধ্যে পরিশোধ করা হবে সে বিষয়েও নিশ্চয়তাও দিতে হবে, যোগ করেন মনীষা চক্রবর্তী।

বকেয়া বেতনশ্রমিকবরিশালসড়ক অবরোধ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    advertisement
    advertisement
    অসহায়দের পাশে অন্তর হাজং

    অসহায়দের পাশে অন্তর হাজং

    ২৮ জুন ২০২৬, ০৪:০১

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ১ হাজার ৪৩০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ১ হাজার ৪৩০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

    ২৮ জুন ২০২৬, ০৩:৩১

    ‘সেই’ সাজিদের পর এবার মহিষের প্রাণহানি

    ‘সেই’ সাজিদের পর এবার মহিষের প্রাণহানি

    ২৮ জুন ২০২৬, ০১:৪৩

    তিন জয়ে গ্রুপ পর্ব শেষ আর্জেন্টিনার

    তিন জয়ে গ্রুপ পর্ব শেষ আর্জেন্টিনার

    ২৮ জুন ২০২৬, ০৭:৩৪

    ভেঙে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি

    ভেঙে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি

    ২৮ জুন ২০২৬, ০০:৩০

    বড় পরিবর্তনে নতুন স্বপ্ন দেখছে এনসিপি

    বড় পরিবর্তনে নতুন স্বপ্ন দেখছে এনসিপি

    ২৮ জুন ২০২৬, ১৪:০৭

    অস্ট্রিয়া-আলজেরিয়া ম্যাচ ড্র, বিশ্বকাপ শেষ ইরানের

    অস্ট্রিয়া-আলজেরিয়া ম্যাচ ড্র, বিশ্বকাপ শেষ ইরানের

    ২৮ জুন ২০২৬, ১০:২৬

    কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, আরও দুজন গ্রেপ্তার

    কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, আরও দুজন গ্রেপ্তার

    ২৮ জুন ২০২৬, ০২:১৫

    টানা সাতে সপ্তম আকাশে মেসি

    টানা সাতে সপ্তম আকাশে মেসি

    ২৮ জুন ২০২৬, ১১:০৪

    চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ছিনতাই মামলার আসামি

    চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ছিনতাই মামলার আসামি

    ২৮ জুন ২০২৬, ০৩:০০

    দলকে জেতাতে পারলেন না রোনালদো

    দলকে জেতাতে পারলেন না রোনালদো

    ২৮ জুন ২০২৬, ০৫:২৪

    স্বেচ্ছায় হেরে হাজার কোটি হাতছাড়া সরকারের!

    স্বেচ্ছায় হেরে হাজার কোটি হাতছাড়া সরকারের!

    ২৮ জুন ২০২৬, ০৬:২৭

    নিষিদ্ধ ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬

    নিষিদ্ধ ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬

    ২৮ জুন ২০২৬, ০১:০৯

    ১০টা-৫টা চাকরি সামলে সময় বের করা কঠিন

    ১০টা-৫টা চাকরি সামলে সময় বের করা কঠিন

    ২৮ জুন ২০২৬, ০২:০৪

    ইভির সম্ভাবনার পেছনে চ্যালেঞ্জ অনেক

    ইভির সম্ভাবনার পেছনে চ্যালেঞ্জ অনেক

    ২৮ জুন ২০২৬, ০১:৩০

    advertiseadvertise