Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দাখিলের ফলের আগেই লাশ হয়ে ফিরল আসাদুল

আমতলী (বরগুনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ২০:০৫
দাখিলের ফলের আগেই লাশ হয়ে ফিরল আসাদুল

মো. আসাদুল—ছবি: সংগৃহীত

আর মাত্র কয়েক দিন পরই প্রকাশ হওয়ার কথা ছিল দাখিল পরীক্ষার ফল। আগামী ২০ জুলাই ফল হাতে পাওয়ার অপেক্ষায় ছিল পরিবার। কিন্তু সেই অপেক্ষা আর পূরণ হলো না। ফল নয়, চার দিন পর লাশ হয়ে বাড়ি ফিরতে হলো মো. আসাদুলকে।

বরগুনার তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্রসৈকতে নিখোঁজ হওয়া দাখিল পরীক্ষার্থী আসাদুলের মরদেহ শুক্রবার দুপুরে উদ্ধার করা হয়েছে। সৈকতের ডিসি পয়েন্টসংলগ্ন চরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশে খবর দেন। পরে তালতলী নিন্দ্রা সকিনা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

নিহত আসাদুল আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের সৌদি প্রবাসী মুছা হাওলাদারের একমাত্র ছেলে। তিনি মানিকঝুড়ি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন।

স্থানীয় সূত্র বলছে, গত সোমবার তিনি তালতলী উপজেলার এক ভগ্নিপতির বাড়িতে বেড়াতে যান। পরদিন মঙ্গলবার বেলা ১১টার দিকে বন্ধু জাকারিয়া, আতাউল্লাহ, শাওন ও সাগরকে নিয়ে শুভ সন্ধ্যা সমুদ্রসৈকতে ঘুরতে যান।

দুপুরে পাঁচ বন্ধু একসঙ্গে সাগরে গোসল করতে নামেন। এ সময় প্রবল ঢেউয়ের তোড়ে তারা ভেসে যান। স্থানীয়রা দ্রুত চারজনকে উদ্ধার করলেও আসাদুলকে উদ্ধার করা সম্ভব হয়নি। এরপর থেকেই তাকে খুঁজে বের করার চেষ্টা চলছিল।

ঘটনার চার দিন পর শুক্রবার দুপুরে ডিসি পয়েন্টের চরে তার মরদেহ উদ্ধার হয়। শুক্রবার সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তালতলী নিন্দ্রা সকিনা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাগর ভদ্র বললেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এদিকে একই দিন বৈরী আবহাওয়া উপেক্ষা করে তালতলী উপজেলার মধ্য আমখোলা গ্রামের তপন জমাদ্দার ও ফুল মিয়ার দুটি ট্রলার ১৮ জন জেলেকে নিয়ে ইলিশ শিকারে সাগরে যায়। বিকালে ট্রলার দুটি ডুবে যায়।

পরদিন বুধবার সকালে একটি ফিশিং ট্রলার ১৮ জেলের মধ্যে ১৬ জনকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। তবে কালাম পাইকার ও শহীদুল খান নামে দুই জেলের এখনো খোঁজ মেলেনি।

তালতলী নিন্দ্রা সকিনা কোস্টগার্ড কন্টিনজেন্টের কমান্ডার আশরাফুল আলম বললেন, ‘নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে চার দিন ধরে অভিযান চলছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।’

একদিকে দাখিল পরীক্ষার্থীর মৃত্যু, অন্যদিকে দুই জেলের নিখোঁজ থাকার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে একমাত্র ছেলে আসাদুলকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার মা আসমা বেগম।

দাখিলআসাদুল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    দেড় মাস পর এলএনজি সরবরাহ প্রায় হাজার মিলিয়ন ঘনফুট

    দেড় মাস পর এলএনজি সরবরাহ প্রায় হাজার মিলিয়ন ঘনফুট

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    শ্রেণিকক্ষে শিক্ষার্থীর কাছে ফোন পেয়ে হাতুড়ি দিয়ে ভাঙলেন শিক্ষক

    শ্রেণিকক্ষে শিক্ষার্থীর কাছে ফোন পেয়ে হাতুড়ি দিয়ে ভাঙলেন শিক্ষক