দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে আরেকটির ধাক্কা, চালক-হেলপার নিহত

ছবি: আগামীর সময়
ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা দেওয়া আরেক কাভার্ড ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। এই দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৪ মে) ভোররাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আজিমনগর ইউনিয়নের পুলিয়া এলাকায়।
নিহতরা হলেন, ট্রাকচালক প্রবীর রায় (৩৬) ও হেলপার মো. জুয়েল (১৮)। প্রবীরের বাড়ি লালমনিরহাটে ও কুড়িগ্রামে বাড়ি জুয়েলের। শিবচর হাইওয়ে থানার এসআই আব্দুস সালাম নিশ্চিত করেছেন এসব তথ্য।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, কুষ্টিয়া থেকে ঢাকাগামী মালবাহী একটি কাভার্ড ভ্যান মহাসড়কে দাঁড়িয়ে ছিল। ঢাকাগামী আরেকটি দ্রুতগতির কাভার্ড ভ্যান এসময় দাঁড়িয়ে থাকা গাড়ির পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নিহত হন ধাক্কা দেওয়া ভ্যানের চালক ও হেলপার।
ভাঙ্গা থানার টহল দল, ফায়ার সার্ভিস ও শিবচর হাইওয়ে থানা পুলিশ দুই কাভার্ড ভ্যান সরিয়ে মরদেহদুটি উদ্ধার করে।




